গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা ডেঙ্গু বা পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে একটি সচেতনতা মূলক পদযাত্রা করল বৃহস্পতিবার
এদিন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসলামপুর গ্রাম প্রদক্ষিণ করে।
এই সচেতনতামূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন শিক্ষক নূরল হাসান, শিক্ষক প্রসূন শর্মা সামন্ত, শিক্ষক বিশ্বজিত মুখোপাধ্যায়, শিক্ষক সজল ঘোষ, শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল, শিক্ষক বলরাম মণ্ডল, শিক্ষক গিরিন মণ্ডল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
পদযাত্রায় ছাত্র-ছাত্রীরা শ্লোগান দিয়ে বলে, এলাকায় কোনো রকম জল জমতে দেওয়া যাবে না, দ্রুত জমা জল নিকাশী করে দেওয়া দরকার। কারণ জমা জল থেকেই ম্যালেরিয়া, ডেঙ্গু মশা তৈরি হয়।এখন স্বাস্থ্য দপ্তরে বিনামূল্যে ম্যালেরিয়া রোগের চিকিত্সা করা হচ্ছে তাই ভয়ের কোনো কারণ না থাকলেও সকলকে সচেতন হতে হবে এইসব রোগের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে।
অব্যবহৃত টায়ার খোলা জায়গায় রাখব না। বাড়ির আশেপাশে কলাগাছ লাগব না। নর্দমা,পুকুর, ক্যানেল ইত্যাদিতে কোনো আর্বজনা ফেলব না। পাড়ার পুকুরগুলিতে পানা, বিশেষভাবে টোপাপানা জন্মাতে দেব না। অব্যবহৃত সমস্ত পাত্র উল্টে দেব। যেকোনো রকম জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নেব। সারাবছর রাত্রে মশারি টাঙিয়ে শোব। ফুলদানির জল ও রেফ্রিজারেটরের নিচের ট্রে তে জমা জল ঘন ঘন ফেলে দেব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…