মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কলকাতার রাজারহাটে তৈরী হচ্ছে ২টি আইসোলেশন সেন্টার। এর পাশাপাশি জেলাগুলোতেও তৈরী করা হবে আইসোলেশন ওয়ার্ড। এখন বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা রয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্য সরকার রাজারহাটে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটকে জমি দিয়েছিলো। সেই জমিতে তারা সেকেন্ড ক্যাম্পাস বানিয়েছিলো।তবে এখনো সেটি চালু হয়নি বলে কিছুদিনের জন্য ওই বিল্ডিংটি আইসোলেশন কাজের জন্য ব্যবহার করা হবে। ৯ তলা ওই বিল্ডিংয়ের হাসপাতালে ৩০০ বেডের আইসোলেশন সেন্টার তৈরী করা হচ্ছে।
আরও পড়ুন : করোনা আতঙ্ক : আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ
তিনি আরো বলেছেন যে কয়েকদিনের মধ্যেই এই সেন্টারটি তৈরী হয়ে যাবে। এখন সেখানেই কোয়ারেন্টাইন করে রাখার কাজ হবে। পরিস্থিতি আগের মতো হয়ে গেলেই তাদেরকে হাসপাতাল ফিরিয়ে দেওয়া হবে। করোনাতে আক্রান্তদের এখানে উচ্চ মানের পরিষেবা দেওয়া হবে। এর পাশাপাশি রাজারহাটে আরেকটি জায়গাতে ২০০-৩০০ বেডের আইসোলেশন সেন্টার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…