নিউজ

Israel Hamas War: ইজরায়েল হামাস যুদ্ধে প্রভাব পড়বে বুলিয়ান বাজারে, পুজোর আগে ব্যাপক দাম বাড়তে পারে সোনা রূপার

আন্তর্জতিক রাজনীতিতে ইতিবাচক বা নেতিবাচক যাই ঘটনা হোক না কেন, তার প্রভাব দেখা যায় বিশ্বের প্রত্যেকটি দেশেই। আসলে বিশ্ব অর্থনীতি গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধে রেখেছে। রাশিয়ার চলমান যুদ্ধে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরু হয়। ফলে দেশটি এখন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে বিশ্ববাজারে এখনও অব্দি এর তেমন কোনো প্রভাব দেখা যায়নি। কিন্তু আন্তর্জাতিক শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন যে প্রভাব এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে না তবে দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব দেখা যাবে। যুদ্ধের প্রভাব সরাসরি দেখা যাবে সোনা রূপার দামে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সামনে আসছে পুজোর সিজন। আর এই সময় প্রচুর সোনার গহনা কেনা হয়। তবে এই যুদ্ধের প্রভাবে ব্যাপক দাম বাড়তে চলেছে মূল্যবান হলুদ ধাতুর। এই প্রসঙ্গে নয়ডা জুয়েলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশীল কুমার জৈন বলেছেন যে সোনার প্রিমিয়াম প্রতি ১০ গ্রাম প্রতি ৭০০ টাকা থেকে ২০০০ টাকা বেড়েছে। আগে এটি ছিল প্রতি ১০ গ্রাম ১৩০০ টাকা। যেখানে রুপোর প্রিমিয়াম প্রতি ১ কেজিতে ১০০০ টাকা বেড়ে প্রতি ১ কেজি ৩৫০০ টাকা হয়েছে। আগে প্রতি ১ কেজি ছিল ২৫০০ টাকা।

আসলে এই যুদ্ধ যদি পশ্চিম এশিয়াতে ছড়িয়ে পড়ে তাহলে অপরিশোধিত তেল সরবরাহ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আর রপ্তানি বন্ধ হলে হুড়মুড়িয়ে দাম বাড়বে তেলের। তেলের দামের বৃদ্ধির সাথে মালবাহী শুল্ক বাড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে। পরিবহন খরচ বাড়লে পণ্যের দামও বাড়বে। যেহেতু ইজরায়েলে ভারতের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ, তাই ওই দেশে অনেক উদ্যোক্তা অর্থ বিনিয়োগ করেছেন। যুদ্ধ পরিস্থিতিতে তাঁদের ক্ষতি হলে সরাসরি প্রভাব পড়বে দেশীয় অর্থনীতিতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026