ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ইজরায়েল হামাস যুদ্ধের কারনে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, বিনিয়োগকারীরা হারালেন ৪ লক্ষ কোটি টাকা

ইজরাইলে হামাসের হামলার পর এবারে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে একটা যুদ্ধের পরিস্থিতি। তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাজারে। বিশ্বজুড়ে বাজারের পতন অব্যাহত এই যুদ্ধের কারণে। ভারতীয় সোমবার বিএসই সেন্সেক্স এবং বিএসই নিফটি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে সেন্সাস ৫০০ পয়েন্টের পতনের সাথে কাজ করতে শুরু করেছে। অন্যদিকে নিফটি ১৯ হাজার ৫০০ এর কাছাকাছি চলে এসেছে, যেখানে কিছুদিন আগে কুড়ি হাজারের গণ্ডি টপকে গিয়েছিল নিফটি। শেয়ারের কথা বললে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন এবং সুজলনের শেয়ার পাঁচ শতাংশ কমেছে। অন্যদিকে VIX ১২ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে।

তথ্য অনুযায়ী বিনিয়োগকারীরা প্রায় চার লক্ষ কোটি টাকার ধাক্কা খেয়েছেন এই কয়েকদিনে। বোম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটাল ৩১৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। গত সেশনে ৩২০ লক্ষ কোটি টাকা ছিল এই মার্কেট ক্যাপিটাল। টাটা স্টিল, এসবিআই, এনটিপিসি, ইন্ডাসীন্ড ব্যাংক, এবং অন্যান্য কোম্পানির শেয়ারের দাম ব্যাপকভাবে পড়েছে। অন্যদিকে টিসিএস ইনফোসিস এবং এইচসিএল টেকনোলজিসের শেয়ারের দাম বেড়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারের পতনের কারণে নিফটি শেয়ার ২.৫ শতাংশ কমেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন ইজরাইলে হামাসের হামলার কারণে বিনিয়োগকারীরা অনেকটা ভীত হয়ে তাদের বিনিয়োগ প্রত্যাহার করতে শুরু করেছেন। বাজারে ব্যাপক অনিশ্চয়তা বিরাজ করছে এবং বর্তমানে অনেকেই বিনিয়োগ থেকে বিরত থাকছেন। কিন্তু তেল সরবরাহে বিশেষ কোন বাধা আসছে না এখনই। ভারত ইতিমধ্যেই এই তেল নিয়ে একটা নতুন নিয়ম জারি করেছে। গত কয়েকদিন ধরেই ক্রুড অয়েলের দাম বেড়েছে। তবে বর্তমানে ভারতের বাজার যে এর কারণে প্রভাবিত হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026