নিউজ

আশার আলো দেখছে ভারত, এদেশে করোনা অ্যান্টিবডি পাঠাবে ইজরায়েল

করোনার সংক্রমণে জেরবার গোটা বিশ্ব। বিভিন্ন দেশ নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের উপর জোর দিয়েছে। কয়েকদিন আগেই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রকের সূত্রে জানান হয়, করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা চালাচ্ছে ইজরায়েল। জানা গিয়েছে, ইজরায়েলের বিজ্ঞানীরা এক মনোক্লোনাল অ্যান্টিবডি আবিস্কার করেছে। তবে এই অ্যান্টিবডির রোগীদের দেহে প্রয়োগের ফলে কেমন ফল মিলেছে সে বিষয়ে কোনো তথ্যই জানায়নি ইজরায়েল সরকার।

কিভাবে কাজ করবে এই মনোক্লোনাল অ্যান্টিবডি? ইজরায়েলের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেহে কোভিড-১৯ জীবানু যে ভাইরাল প্রোটিনগুলিতে ছড়িয়ে পড়ে সেই কোষগুলিকে এই অ্যান্টিবডি নিষ্ক্রিয় করে দেবে। যার ফলে কোভিড-১৯ এর সংক্রমণ সেই কোষেই থেমে যাবে। বুধবার ইজরায়েলের ভারতীয় অ্যাম্বসাডর রন মালকা জানিয়েছেন, ইজরায়েল বিজ্ঞানীদের তৈরি এই অ্যান্টিবডির দ্বার গোটা বিশ্বের জন্য উন্মুক্ত।

তবে তিনি জানান, ‘রোগীর শরীরে প্রয়োগ করার পর কি ফল মেলে তারপরই আমরা এই অ্যান্টিবডি প্রেরণ করা শুরু করব। ভারত ও ইজরায়েল দুই দেশই চাইছে করোনার সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে। মানুষকে করোনার হাত থেকে সংকটমুক্ত করতে দুই দেশই নতুন ভ্যাকসিন তৈরির উপর জোর দিচ্ছে।’ এই ভ্যাকসিন তৈরির খবর প্রথম জানান ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। তিনি জানান, ইজরায়েল ইনস্টিটিউট অফ বায়োলজিকাল রিসার্চ মনোক্লোনালঅ্যান্টিবডি তৈরি করেছে। এই ভ্যাকসিন প্রয়োগের পর ইতিবাচক সাড়া মিললেই তা পাঠানো শুরু হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026