নিউজ

Breaking News: চমকপ্রদ তথ্য দিলো ইসরো!

অরূপ মাহাত: শনিবার ভোর রাতে ইসরোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল ল্যান্ডার বিক্রম। সেই সাথে ভেঙে গিয়েছিল ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন। তবে সেই স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা ছিল সাময়িক। পরদিনই ইসরো প্রধান কে সিভান জানান, ‘চাঁদের মাটিতে ল্যান্ডারের খোঁজ পাওয়া গেছে। যোগাযোগের চেষ্টা চলছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনই বলেছিলেন আমাদের মিশন ব্যর্থ হয়নি। আমরা যে পরীক্ষা ও চেষ্টা চালিয়েছিলাম তাতে আমরা সফল। বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই চেষ্টাকেই সফল করে তুললেন ইসরোর বিজ্ঞানীরা। ল্যান্ডার বিক্রমের খোঁজ ইতিমধ্যে পাওয়া গেছে বলে জানালেন তাঁরা। আমাদের অরবিটর চাঁদের মাটিতে ল্যান্ডারের অবস্থান স্পষ্ট করেছে। ইসরোর তরফে বিজ্ঞানীরা ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন।

শুধু তাই নয়, ল্যান্ডার বিক্রম সম্পর্কে আরও একটি চমকপ্রদ তথ্য জানালেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর পক্ষ থেকে চন্দ্রযান-২ প্রকল্পের ডিরেক্টর মাইলস্বামী আন্নাদুরাই জানিয়েছেন যে, ‘চাঁদের ওপর থাকা ল্যান্ডারের খোঁজ পাওয়ার পরে আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। চাঁদের যে জায়গায় বিক্রম নেমেছে তা সফ্ট ল্যান্ডিং-এর পক্ষে যথেষ্ট সুবিধাজনক নয়।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026