নিউজ

চন্দ্রযান ২ তৈরির খরচ নিয়ে চমকপ্রদ তথ্য ইসরোর!

অরূপ মাহাত: বিজ্ঞানের অগ্রগতিতে ভারত যে একটি প্রথম সারির দেশ তার পরিচয় বারবার দিয়েছে ভারতের বিজ্ঞান গবেষণা সংস্থা ইসরো। ইসরোর বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় চন্দ্রযান-২ পৃথিবী ছেড়ে চাঁদে রওনা দেয়। উৎক্ষেপণ সফল হলেও অবতরণ সফল হলো না। চাঁদের মাটিতে পা রাখার মাত্র ২.১ কিমি আগে ইসরোর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। তবে এতে হতাশ নন ১৩০ কোটি ভারতবাসী। চাঁদের মাটিতে এখনও সচল রয়েছে বিক্রম। ইসরো মারফত এই খবর পেয়ে তারা আশ্বস্ত।

ইসরোর সাথে ল্যান্ডার বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও কিছু সদর্থক দিক খুঁজে বের করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। সবচেয়ে কম খরচে চন্দ্রযান পাঠানো তারমধ্যে অন্যতম। ২০১৯ এর সাধারণ নির্বাচনে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল মোট ৬০ হাজার কোটি টাকা খরচ করে। অথচ চন্দ্রযান পাঠাতে ইসরোর খরচ হয় মাত্র ৯৭৮ কোটি টাকা। দুবাইয়ের বুর্জ খলিফা, গুজরাটের স্ট্যাচু অব ইউনিটি থেকে অবতার, অ্যাভেঞ্জারস্ এন্ড গেম সিনেমা বানাতেও এর থেকে বহুগুণ বেশি অর্থ খরচ হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026