গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এমনই হুংকার দিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল দিনের প্রথম খেলায় চেন্নাইয়ের মাটিতে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। যদিও কাজটি মোটেও সহজ ছিল না পাঞ্জাবের জন্য। কারণ বিগত ম্যাচে লখনউয়ের কাছে ৫৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল পাঞ্জাব। ফলে আইপিএলের প্লে-অফে যাওয়ার লড়াই টিকে থাকতে হলে গতকালের ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ।
তবে গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ডেভন কনওয়ের ৫২ বলে ৯২ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংস মাত্র ৪ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করলেও শীঘ্রই উইকেট পতন ঘটে পাঞ্জাবের। একপর্যায়ে ম্যাচ থেকে বেশ খানিকটা দূরে ছিটকে যায় পাঞ্জাব কিংস। তবে প্রভসিমরন সিংয়ের ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে শেষ বলে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।
এদিকে চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিং ধোনিদের পরাজিত করে হুংকার দিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,’চেন্নাইয়ে এসে মহেন্দ্র সিং ধোনিকে হারানো মোটেও সহজ কাজ নয়। যখন তাকে পরাজিত করা যায় তখন মনে আলাদা প্রশস্তি উৎপন্ন হয়। বিগত ম্যাচে হারার পর এই ম্যাচটিতে জয় নিশ্চিত করা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। কারণ এই ম্যাচের ওপর নির্ভর করেছিল আমরা কিভাবে সুপার ফোরে পৌঁছাব।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…