অফবিট

রাস্তাঘাটে কখন কোথায় ছিনতাই হয়ে যায় তা বলা খুব মুশকিল, কিন্তু দিল্লিতে হল এর উল্টো ঘটনা

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : সম্প্রতি নেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে দুটি ছিনতাইবাজ বাইকে করে ছিনতাই করতে এসেছিল। তাদের শিকার হতে চলেছিল মা ও মেয়ে। তবে ব্যাপারটি হয়ে যায় উল্টো। সেই মা ও মেয়ে মিলে চালাকির সাথে ছিনতাইবাজদের ধরে ফেলে। সেই সময় সেখানে যেসব মানুষ ছিলো তারা সকলে মিলে ছিনতাইবাজদের মারধর করে।

ঘটনাটি ঘটেছে দিল্লির নাঙ্গলই এলাকায়। দিনটি ছিল ৩০ শে আগস্ট ।পাশের এক সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়ে যায়। এবং তা থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে মা ও মেয়ে রিকশা থেকে নেমে রাস্তার ওপাশ থেকে এপাশে আসার জন্য দাঁড়িয়ে ছিলেন। এবং এদিক-ওদিক দেখছিলেন। তখনই সেই দুই ছিনতাইবাজ হাজির হয়। এবং মহিলাটির গলার চেন নেওয়ার জন্য চেনটি ধরে টানে। ঠিক তখনই অতি চালাকির সাথে মেয়ে ও মা মিলে সেই ছিনতাইবাজদের মধ্যে একজনের জামা ধরে টান মারেন ।এবং তাকে মাটিতে ফেলে দেন। এবং তখনই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলো সবাই মিলে এসে সেই ছিনতাইবাজদের মধ্যে একজনকে মারধর করে। এবং অপরজন দৌড়ে পালায়।

জানা গেছে যে সেই ছিনতাইবাজদের কে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের নাম আব্দুল সামসাদ। এবং দ্বিতীয় জনের নাম বিকাশ জৈন। পুলিশ জানিয়েছেন যে এই দুজন আরো অনেক চুরি ও ছিনতাই করেছে। এবং এদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026