খেলা

WTC Final 2023: অন্তত দুই-একটা ICC ট্রফি জিততে চাই, WTC ফাইনালের আগে মনের কথা জানালেন রোহিত

রাত পোহালেই ২২ গজের মহা-যুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। আগামীকাল ইংল্যান্ডের ওভালে আইরিশদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। ইতিমধ্যে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল পৌঁছেছে সুদূর ইংল্যান্ডে। সেখানে যথারীতি অনুশীলনে যোগদান করেছেন বিরাট কোহলিরা। যার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার আগে নিজের মনের কথা বলেছেন হিটম্যান রোহিত শর্মা। এদিন তিনি সংবাদ মাধ্যমিক দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,’আমি বা আমার দলের সমস্ত সদস্যরা ভারতীয় দলকে সাফল্য এনে দিতে সর্বোচ্চ লড়াই করবো। সকলের মত আমিও বিপক্ষ দলের বিপক্ষে জিততে চাই। অতীতেও সকল ক্রিকেটার ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমিও সেটাই করব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে ভারতীয় দলকে আরও সমৃদ্ধ করব।’

তিনি আরও বলেন,’আমরা জানি আমাদের ক্ষমতা রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার। অতীতেও আমরা এমন ধরনের ম্যাচ জিতেছি, আইসিসির ট্রফিও জিতেছি। আমরা অবশ্যই এটাও জানি, আমরা কি জিতেছি আর কি হেরেছি। বর্তমানে আমাদের একটাই উদ্দেশ্য, কিভাবে অস্ট্রেলিয়ার সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা যায়।’

আমরা আপনাদের এই নিবন্ধে জানিয়ে রাখি, ২০১৩ সালের পর থেকে ভারতীয় দল এখনও পর্যন্ত আইসিসি কর্তৃক আয়োজিত একটি ইভেন্টও জয় করতে পারিনি। অর্থাৎ এক দশক আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবারের মতো আইসিসি ট্রফি ঘরে তুলেছিল ভারত। ফলে স্বাভাবিকভাবেই রোহিত শর্মার ওপর যে বাড়তি চাপ রয়েছে সে কথা অস্বীকার করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026