নিউজ

বাকি মাত্র ৩ দিন! শূন্যপদে নিয়োগ করছে IRCTC, মাধ্যমিক পাশ করলেই করুন আবেদন

চাকরির অভাবের বাজারে বেকারদের পাশে দাঁড়ানোর জন্য এবার আগিয়ে আসছে ভারতীয় রেলওয়ের IRCTC বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি আইআরসিটিসির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এবার আইআরসিটিসিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রার্থীরা। দেশের দক্ষিণ মধ্য অঞ্চলের জন্য প্রার্থীদের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে না। নিয়োগ হবে প্রার্থীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ইতিমধ্যেই এই আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে এবং আগামী ২০ জুলাই শেষ তারিখ। তাই আপনি IRCTC তে কাজ করতে চাইলে এই সুযোগ একদম মিস করবেন না।

IRCTC সংস্থায় নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৬টি। কেন্দ্রের শিক্ষানবিশি আইন মেনেই নিয়োগ করা হবে প্রার্থীদের। সংস্থার বিভিন্ন বিভাগে যে পদমর্যাদায় প্রার্থীরা প্রশিক্ষণ পাবেন, সেগুলি হল— কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এগজিকিউটিভ প্রোকিওরমেন্ট, এইচআর এগজিকিউটিভ পেরোল অ্যান্ড এমপ্লয়ি ডেটা ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ট্রেনিং এবং মিডিয়া কোঅর্ডিনেটর। শুধুমাত্র হিউম্যান রিসোর্স ট্রেনিং পদে প্রশিক্ষণের মেয়াদ ৬ মাস। এ ছাড়া বাকি পদে প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। এতে যোগদান করতে প্রার্থীদের বয়স ১৫ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি আলাদা। তবে সবচেয়ে ন্যূনতম প্রয়োজনীয় যোগ্যতা হলো প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে। চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা অনুযায়ী। প্রার্থীদের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে তেলেঙ্গানা, ওড়িশা, ছত্রিশগড় এবং অন্ধপ্রদেশের বিভিন্ন অঞ্চলে। শিক্ষানবিশির সময় দশম পাশ এবং ভোকেশনাল সার্টিফিকেট প্রাপ্তদের মাসিক বৃত্তি হবে ৭০০০ টাকা। অন্য দিকে স্নাতক প্রার্থীদের মাসিক বৃত্তি হবে ৯০০০ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026