মাত্র ১৩৯৯৯ টাকায় ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১৬ জিবি র‍্যাম, ভারতের বাজারে চলে এলো এই নতুন অলরাউন্ডার স্মার্টফোন

সস্তা স্মার্টফোন বানানোর জন্য জনপ্রিয় ব্র্যান্ড আইটেল সম্প্রতি ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এবারে লোয়ার মিডিল সেগমেন্টে তার নতুন বাজি খেলতে চলেছে। সম্প্রতি ভারতীয় বাজারে এই কোম্পানিটি তাদের নতুন স্মার্টফোন ITEL S23+ লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি বাজেট সেগমেন্টে অত্যন্ত উন্নত বৈশিষ্ট্য প্রদান করে থাকে। ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, থ্রি ডি কার্ভ ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মত বেশ কিছু ফিচার দিয়ে তৈরি হয়েছে এই স্মার্টফোন। স্মার্টফোনের বর্তমান দাম ১৩৯৯৯ টাকা। চলুন এই স্মার্টফোনের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এলইডি ফ্ল্যাশ এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর ফোনের পিছনের প্যানেলে দেওয়া হয়েছে। এই ক্যামেরা একটি সেকেন্ডারি এআই লেন্সের সাথে কাজ করতে পারে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এই স্মার্ট ফোনে দেওয়া হয়েছে একটি ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি হতে চলেছে একটি থ্রিডি কার্ভ ডিসপ্লে এবং এখানে থাকবে একটি অ্যামোলেড প্যানেল। এই স্মার্টফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি দিয়ে সজ্জিত হবে। স্মার্টফোনে থাকবে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন।

স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন android ১৩ অপারেটিং সিস্টেম। ফোনটি চলছে টাইগার প্রসেসরের মাধ্যমে। এটি আদতে একটি অক্টা-কোর প্রসেসর যা ২ গিগাহার্তজ পর্যন্ত ক্লক স্পিড দিতে পারে। এই স্মার্টফোনে মেমোরি ফিউশন প্রযুক্তি সজ্জিত রয়েছে। এই স্মার্টফোনে আপনারা ৮ জিবি অবধি ৱ্যাম পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি অতিরিক্ত ৮জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম যোগ করতে পারবেন। সব মিলিয়ে আপনি ১৬ জিবি ৱ্যাম পেয়ে যাবেন এই স্মার্টফোনে। এর পাশাপাশি এই স্মার্টফোনে রয়েছে একটি ৫০০০ mAh ব্যাটারি যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এর সাথে আসছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026