পলিটিক্স

জরুরি তলব জেপি নাড্ডার, রাত্রে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

কিছুদিন আগেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক সেরে ফিরেছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর আরো একবার পেলেন দিল্লি থেকে ডাক। আজ অর্থাৎ সোমবার রাতে দিল্লি যেতে চলেছেন শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে সরাসরি তিনি বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে। আগামীকাল বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক করার কথা বিরোধী দলনেতার। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শুভেন্দু অধিকারী কে এহেন ঘনঘন দিল্লি তলব রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কয়েকদিন আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকের পরে রাজ্যপাল সরাসরি দিল্লি উড়ে গিয়ে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন। জানা যায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার সমস্ত সফর শেষ করে কলকাতা থেকে এসেছেন রাজ্যপাল। তারপর আবারো রবিবার শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

রাজ্যপালের সঙ্গে শুভেন্দু অধিকারীর এত ঘনঘন বৈঠক দেখে রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে উঠে পড়ে লেগেছে বিজেপি। অন্যদিকে আবার হাইকোর্টে যাবার প্রস্তুতি নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন তিনি। বিধানসভার স্পিকারের কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন, তার পাশাপাশি কিভাবে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা যায় সেই সব কিছু নিয়ে বিচার বিবেচনা করছেন শুভেন্দু। এছাড়াও বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের কয়জন এসপি এবং আইসিদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু। তার পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলার প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং বেশ কয়েকজন চোখা চোখা আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন তিনি।

রাজনৈতিক মহলের ধারণা আগামীকাল বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে এই জনস্বার্থ মামলা নিয়ে কথাবার্তা হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে রাজ্যে ফিরেছেন শুভেন্দু অধিকারী। তার মাত্র ১০ দিনের মধ্যে আবারও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে জরুরি তলব রাজনৈতিক মহলের কাছে বেশ আগ্রহের বিষয় হয়ে উঠেছে বর্তমানে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026