বিনোদন

বাথরুমের ভেতর জাপটে ধরে প্রতারকের গালে গাঢ় চুম্বন, অভিনেত্রীর ভিডিও প্রকাশ্যে

২০০ কোটি টাকার প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সাথে আবারও নাম জোরালো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। এর আগেও তার সাথে প্রেমের সম্পর্ক নিয়ে চর্চার আলোতে উঠে এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ছবি তুলুন ভাইরাল হয়েছে যার সূত্র ধরেই জ্যাকলিন ও সুকেশের প্রসঙ্গ উঠেছে আবারো।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে বাথরুমের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে সুকেশ চন্দ্রশেখরের গলা জড়িয়ে ধরে তার গালে গাঢ় চুম্বন দিচ্ছেন অভিনেত্রী। এর আগে আরো একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল এই শ্রীলঙ্কান সুন্দরীকে চুম্বন করছেন এক ব্যক্তি। তবে সেই ছবিতে তার মুখ স্পষ্ট ছিল না। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে চন্দ্রশেখরের মুখ স্পষ্ট। যা নিয়ে আবারো সন্দেহের তালিকায় নাম উঠল অভিনেত্রীর।

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সাথে তার সম্পর্ক ও যোগাযোগ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই শ্রীলঙ্কান সুন্দরীকে। তদন্তের শুরুতেই দিল্লিতে ৫ ঘন্টা ধরে ইডি’র প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল জ্যাকলিনকে। ইডি’র সূত্রে জানানো হয়েছিল, অভিযুক্ত হিসেবে নয় সাক্ষী হিসেবে জেরা করা হয়েছে তাকে। এই আর্থিক প্রতারণা মামলার তদন্তের স্বার্থে একাধিক বলিউড তারকাকে জেরার মুখে পড়তে হয়েছিল।

আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের আইনজীবী আগেই জানিয়েছিলেন তার সাথে জ্যাকলিন ফার্নান্ডেজের একসময় প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেইসময়ে অভিনেত্রীর মুখপাত্র এই বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছিলেন। তবে বর্তমানে চন্দ্রশেখরের সাথে অভিনেত্রীর এই ছবিগুলো ভাইরাল হওয়ায় আবারো সন্দেহের তালিকায় নাম উঠেছে জ্যাকলিনের। সূত্র অনুযায়ী এই ছবিগুলি গতবছরে এপ্রিল ও জুন মাসে তোলা হয়েছিল। সেইসময় জামিনে ছিলেন চন্দ্রশেখর। জামিনে থাকাকালীন চেন্নাইতে ৪ বার একে অপরের সাথে দেখা করেছিলেন এনারা।

ইডি সূত্রে জানানো হয়েছে, দেখা করার সময়ে জ্যাকলিনের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। তাদের দেখা করার সময়ে যাতে কোনো বাধা না আসে তার জন্যই এমন ব্যবস্থা নিয়েছিলেন চন্দ্রশেখর। সম্প্রতি অভিনেত্রীর সাথে চন্দ্রশেখরের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই আবারো চর্চার আলোয় উঠে এসেছেন তিনি। কয়েকদিন আগে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি’র দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল এই অভিনেত্রীকে। কিন্তু তিনি কাজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে হাজিরা দেননি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026