বলিউড

Jacqueline Fernandez: ওরহানের সাথে হাত ধরেই বেরোলেন ক্যাফে থেকে, নীল পোশাকেই নজর কেড়েছেন অভিনেত্রী

বলিউডের প্রথম সারির ডিভাদের মধ্যে অন্যতম জ্যাকলিন ফার্নান্ডেজ। শ্রীলঙ্কান মডেল ও অভিনেত্রী তিনি। মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও বর্তমানে বলিউডের নামি অভিনেত্রী হিসেবে নিজের একটা পাকা জায়গা করে ফেলেছেন দর্শকমাঝে। প্রায়ই কারণে অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি আবারো তিনি চর্চায় উঠে এসেছেন তার নিজের একটি ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই।

এই মুহূর্তে ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র পেজ থেকেই জ্যাকলিনের সাম্প্রতিক ঝলকটি শেয়ার করে নেওয়া হয়েছে। ঝলকে অভিনেত্রীকে নিজের গাড়ি থেকে নেমে সোজা ক্যাফেতে ঢুকে যেতে দেখা গিয়েছে। গাড়ি থেকে নেমে এক ভক্তের সাথে হাতও মিলিয়েছিলেন তিনি। তবে গাড়ি থেকে নামার পর পাপারাজিৎদের দেখে হাসলেও, ক্যামেরার সামনে সেভাবে দাঁড়াননি অভিনেত্রী।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে নীল রঙের একটি এক্সট্রিম লং শার্টে দেখা গিয়েছে। সাথে সাজ পূরণের জন্য মানানসই হাই হিলে পড়েছিলেন কালো শর্ট স্কার্টও। হালকা মেকাপে চুল বাঁধা ছিল তার। বলাই বাহুল্য, অভিনেত্রীর পোশাক রীতিমতো নজর কেড়েছিল সকলের কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে। এদিন ক্যাফে থেকে বেরোনোর সময় ওরহানকে দেখা গিয়েছিল তার সাথেই। অভিনেত্রীর হাত ধরেই ক্যাফে থেকে বেরিয়ে ছিলেন তিনি। অবশ্য সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই। ওরহানকে কালো হুডি ও প্যান্টেই দেখা গিয়েছিল এদিন।‌ কদিন আগে এই ক্যাফের সামনেই উরফি ও তার বোন ডলির দেখা মিলেছিল। সেই ঝলকও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। খুব সম্ভবত একই অনুষ্ঠানে এদিন হাজির হয়েছিলেন তারাও।

Devparna Acharya

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026