তাঁকে ঘিরে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই সমস্ত ছাত্রছাত্রীদের শায়েস্তা করতে তাঁর মাত্র দু’দিন লাগবে এমনটাই জানালেন তিনি।
বাবুলের অভিযোগ, তাঁকে ঘিরে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একজন সংসদ জ্বালিয়ে দেওয়ার স্লোগান দেন। ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের থেকে বহিস্কারের দাবি জানান তিনি।
বৃহস্পতিবার নবীনবরণ উপলক্ষ্যে এবিভিপির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতি ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী ছাত্রছাত্রীদের সাথে অভব্য আচরণ করেন। তাঁকে ক্ষমা চাইতে হবে।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, তাঁকে হেনস্থা করা হয়েছে। এই নিয়ে ঝামেলা শুরু হলে তার জল গড়ায় রাজভবন পর্যন্ত। ছাত্রছাত্রীদের ভিড়ে আটকে পড়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে ছুটে আসেন স্বয়ং রাজ্যপাল। তবে ছাত্রছাত্রীরা পাল্টা অভিযোগ আনে এবিভিপির বিরুদ্ধে।
ইউনিয়ন রুমে ভাঙচুর সহ ছাত্রছাত্রীদের মারধরের ঘটনায় নাম জড়ায় এবিভিপির বহিরাগতদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যে অবশ্য অবাক নন রাজনৈতিক মহল। তাঁদের দাবি, বিজেপি যেখানেই বাধা পেয়েছে সেখানেই দেশদ্রোহী তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…