আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ তারকা জেসন হোল্ডারের পরিবর্তে এক নম্বর অলরাউন্ডার হিসেবে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ২৩ জুন আপডেট করা সর্বশেষ র্যাঙ্কিং তালিকায় জাদেজা এক নম্বর স্থানে উঠে এসেছেন।
জেসন হোল্ডার ৪১২ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে থাকলেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর তিনি ২৮ পয়েন্টের মতো নেমে যান। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে এখন জাদেজার পয়েন্ট ৩৮৬, হোল্ডারের চেয়ে ২ বেশি। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এবং ভারতের অফ-স্পিনার আর অশ্বিন চতুর্থ স্থানে রয়েছেন। জাদেজা আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ১৬ তম স্থানে রয়েছেন এবং তার স্পিন সঙ্গী অশ্বিন দ্বিতীয় স্থানে রয়েছেন, প্যাট কামিন্সের থেকে এক ধাপ পিছনে।
জাদেজা বর্তমানে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলছেন। দুটি ইনিংসে জাডেজা যথাক্রমে ১৫ এবং ১৬ রান করেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১টি উইকেট পান। আর কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি কে জিতবে তা নির্ধারিত হয়ে যাবে। ভারত ২য় ইনিংসে ১৭০ রান করে। নিউজিল্যান্ডের সামনে মাত্র ১৩৯ রানের টার্গেট। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ জিততে গেলে ভারতের দরকার ১০ উইকেট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…