বেলুড়: ইতিমধ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় মহারাষ্ট্রের লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতি ততটা উদ্বেগজনক না হলেও এখনও করোনা থেকে মুক্তি মেলেনি। তাই এই পরিস্থিতিকে মাথায় রেখে বেলুড় মঠের সারদাপীঠে শুরু হল দেবী জগদ্ধাত্রীর আরাধনা। তবে দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতে বেলুড়মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সমস্ত নিয়ম মেনে, রবিবার সন্ধে সাড়ে ছটা অর্থাত্ অষ্টমীর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হয়। একে দেবীর শুদ্ধিকরণ অনুষ্ঠানও বলা হয়। আজ, সোমবার সারাদিন চলবে পুজো। তিন বেলায় সপ্তমী, অষ্টমী ও মহানবমীর পুজো সম্পন্ন হবে। মঙ্গলবার সন্ধ্যায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন। তবে পুরো প্রস্তুতিতে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি।
দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হচ্ছে মা সারদার প্রার্থনা কক্ষেই। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত পুজো। কিন্তু এবার করোনা পরিস্থিতিকে মাথায় রেখে পুনরায় সারাদা কক্ষেই পুজোর আয়োজন করা হয়েছে। দর্শকদের প্রবেশাধিকারের বাধা দেওয়া হয়েছে বলে পূজোর আচার, অনুষ্ঠান এবং মা জগদ্ধাত্রীর মূর্তি সবকিছু দর্শনের জন্য দুর্গাপূজার মতো এবারেও বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফ থেকে সকলকে অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…