নিউজ

‘আগুন নিয়ে খেলবেন না’, ডিএম এবং এসপিদের কড়া হুঁশিয়ারি জগদীপ ধনকরের

সংবিধান ছাড়া আর কারও কথাই শুনবেন না। রবিবার উত্তরবঙ্গ সফরে এমনটাই শোনা গেল রাজ্যপাল জগদীপ ধনকরের মুখে। অন্যদিকে এই দিন ফের রাজ্য সরকারের কার্যকলাপের কড়া সমালোচনা করেন তিনি। সমালোচনা করেন পুলিশ প্রশাসনের আধিকারিকদের আচরণ নিয়েও। এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন যে উত্তরবঙ্গ তথা দার্জিলিং এর ডিএম এবং এসপির আচরণ অনেকটা রাজনৈতিক দলের কর্মীদের মতো। কিন্তু এটা তাদের কাজ নয়। এরপরই রাজ্যপাল গর্জে ওঠেন ডিএম এবং এসপি এর উদ্দেশ্যে। হুঙ্কারের সাথে তিনি বলেন,” আগুন নিয়ে খেলবেন না”।

রাজ্যপাল জগদীপ ধনকর এইদিন বলেন,” করোনা প্রমাণ করে দিল যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে”। তাঁর মতে রাজ্যের উচিৎ ছিল কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা। অপরদিকে রাজ্যের পরিকল্পনা নিয়েও কড়া সমালোচনা করতে দেখা যায় রাজ্যপালকে। তিনি আরও বলেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এই রাজ্য বাদে বাকি সব রাজ্যের কৃষকরা পেয়েছে। অন্যান্য সব রাজ্যে সরাসরি টাকা গিয়েছে কৃষকদের অ্যাকাউন্টে। তার মতে, রাজ্য সরকারের বিচক্ষণতার অভাবেই ভুগছেন রাজ্যের মানুষ।

অন্যদিকে এইদিন নিজের ভূমিকা নিয়েও কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এক প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, সংবিধান ছাড়া তিনি আর কোনো আদেশই মানবেন না। তিনি কেবল তার কাজটাই করছেন। আর সেই কাজ তিনি সংবিধান মেনেই করবেন। তিনি আরও বলেন যে সারা পৃথিবী দেখছে দেশের বদল। এরই মাঝে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পরে রাজ্যপাল সাফ জানিয়ে দেন যে তিনি আদতে সমালোচনায় নয়, তিনি বিশ্বাসী গঠনমূলক আলোচনায়।

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026