গত শুক্রবার পাক সেনা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্ত বরাবর চার সেক্টরে প্রবল গোলাবর্ষণ করে। এর জেরে মৃত্যু হয় ৫ ভারতীয় সেনা জওয়ান ও ৬ ভারতীয় নাগরিকের। ওই ৫ জন সেনা জওয়ানের মধ্যে ছিল বাংলার নদীয়ার তেহট্ট এর এক জওয়ান। তার নাম সুবোধ ঘোষ। চার বছর আগেই সে সেনাবাহিনীতে যোগদান করে। কয়েকদিন আগেই সে তার স্ত্রীকে জানিয়েছিল সামনের মাসের ছুটিতে সে বাড়ি ফিরবে। কিন্তু তারা আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না। তার মৃত্যু সংবাদ শুনে শোকস্তব্ধ গ্রামবাসী। এবার তার মৃত্যুতে সমবেদনা জানাতে দেখা গেল বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরকে।
আজ অর্থাৎ রবিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকর টুইট বার্তায় শহীদ সুবোধ ঘোষের বীরত্বকে কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি টুইটে সুবোধের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এই টুইট বার্তায় তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেলকেও ট্যাগ করতে দেখা যায়। ধনকর ছাড়াও এলাকার বিধায়ক গৌরীশঙ্কর দত্ত খবর পাওয়ার পরই তড়িঘড়ি ছুটে যায় সুবোধের পরিবারের পাশে।
গৌরীশংকর ছাড়াও বেশকিছু হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে সুবোধের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেখা গেছে। এমনকি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পাক সেনারা অতর্কিত আক্রমণে চরম নিন্দা করেছে। এমনকি তিনি বলেছেন পাকিস্তানি সেনাকে তাদের ভাষাতেই জবাব দেবে ভারতীয় সেনা। এছাড়াও তিনি শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, পাক সেনার অতর্কিত আক্রমণে মৃত্যু হয় কিছু ভারতীয় নাগরিকেরও। এরপর ভারতীয় সেনাও চুপ থাকেনি। ভারী অস্ত্রের সাহায্যে ভারতীয় সেনা, পাক সেনার একাধিক বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে দেয়। পাল্টা প্রতুত্তরে ১১ পাক সেনা নিহত এবং ১৬ পাক সেনা আহত হয় বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…