নিউজ

২০২১ বিধানসভা নির্বাচন হবে নির্বিঘ্নেই, পাহাড় থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা ধনকরের

গোটা একমাসের জন্য উত্তরবঙ্গ সফরে গেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। গোটা নভেম্বর মাস তিনি উত্তরবঙ্গ রাজভবনে থেকে প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করবেন। গত শনিবার তিনি সস্ত্রীক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান। মাঝে মালদহের বিজেপির নেতা ও সাংসদের সাথে দেখা করেন। আজ রবিবার সকালে তার দার্জিলিং যাওয়ার কথা।

উত্তরবঙ্গের ট্রেন থেকে নেমে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হলে ফের রাজ্য সরকারের অরাজকতা নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি ঘটছে। যত্রতত্র বোমা বিস্ফোরণ ও রাজনৈতিক খুনের অভিযোগ শোনা যাচ্ছে। এরইমধ্যে সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন। তিনি রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যবস্থা করবেন। রাজ্যবাসীকে তিনি এই বিষয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছেন।

আজ রবিবার সকালে রাজ্যপাল দার্জিলিংয়ের রাজভবনে আসবেন এবং গোটা মাস এখানেই কাটাবেন। তিনি জানিয়েছেন, এই শহরে তিনি উত্তরবঙ্গের শিক্ষাব্যবস্থা ও পর্যটন শিল্পের ওপর বিশেষ করে জোর দেবেন। এমনকি উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে শিক্ষার অগ্রগতি নিয়ে তিনি বৈঠক করবেন। এছাড়াও তিনি চা শ্রমিকদের সমস্যা বা পর্যটন শিল্পের বেহাল হাল নিয়েও সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বিমল গুরুংয়ের প্রত্যাবর্তনকে ঘিরে পাহাড়ের রাজনৈতিক মহল এখন বেশ অস্থির হয়ে আছে। এমনকি দার্জিলিং ও কালিম্পং এর পর এবার কার্শিয়াং এ গুরুং বিরোধী বিরাট মিছিল দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে এক মাসের জন্য রাজ্যপালের উত্তরবঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026