একুশে নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচারের জন্য পূর্ণ উদ্যমে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কিন্তু ভোট প্রচারের জন্য অভিযোগ ও পাল্টা অভিযোগের খেলায় সরগরম হয়ে আছে বঙ্গ রাজনীতি। বারংবার রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তি ও গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে আসছে। এমন পরিস্থিতিতে এখন একটাই প্রশ্ন যে আসন্ন বাংলা বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি করে? এই ঘটনা প্রসঙ্গে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। এবার আজ অর্থাৎ ২৫ জানুয়ারী সোমবার তিনি জাতীয় ভোটার দিবসে টুইট করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার উপদেশ দিয়েছেন।
রাজ্য এবং রাজ্যপাল সংঘাত বাংলার জন্য খুবই সাধারণ বিষয়। রাজ্যপাল বারংবার রাজ্যের বিভিন্ন কাজের সমালোচনা করে টুইট করেছেন। তিনি রাজ্যের অরাজকতা ও প্রশাসনের গাফিলতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন। অবশ্য রাজ্যপালের সমালোচনার যোগ্য জবাব দিতে ভোলেনি কখনো তৃণমূল কংগ্রেস। এছাড়াও রাজ্য চলা অরাজকতার দায়ভার চাপিয়ে দিয়েছেন তিনি পুলিশের ওপর। তিনি অভিযোগ জানিয়ে মাঝে মাঝেই বলেছেন যে রাজ্য পুলিশ দল দাসে পরিণত হয়েছে। তারা শাসক দলের ইশারায় কাজ করছে।
আজ অর্থাৎ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে রাজ্যপাল জগদীপ ধনকর সকালে টুইট করে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার উপদেশ দিয়েছেন। তিনি টুইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, “সমস্ত ভোটারদের সচেতন, নিরাপদ এবং সমস্ত বিষয়ে অবহিত করুন।” এছাড়াও তিনি এদিন টুইটে রাজ্য পুলিশকে নির্বাচনকালে নিরপেক্ষভাবে কাজ করার আদেশ দিয়েছেন। নির্বাচনের সময় যাতে কোনভাবে ভয়ের পরিবেশ না সৃষ্টি হয় সেই দিকে খেয়াল রাখতে বলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…