বড় শিকারী থেকে ছোট শিকারী, জঙ্গলের নিয়ম হলো, যে বেশি শক্তিশালী, যে বেশি ক্ষমতাধারী, সেই কিন্তু শেষ পর্যন্ত জীবিত থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকম একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছে। সম্প্রতি টুইটারে একটি ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি জাগুয়ার নদীর পাশে বসে থাকা একটি কুমিরের শিকার করতে যাচ্ছে। ফিগেন নামের একজন টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন গত সোমবার।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ রণনীতি ব্যবহার করে ঘাত লাগিয়ে ওই কুমিরের উপরে হামলা করতে যাচ্ছে একটি জাগুয়ার। প্রথমে দেখা যাচ্ছে ওই প্রাণীটি নদীর পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করছে। তারপর যখনই কোন একটা সুযোগ আসছে, এই সময়েই হঠাৎ করে কুমিরের উপর আক্রমণ করছে ওই জাগুয়ার। আক্রমণের সময় ওই কুমিরটি নদীর মধ্যে সাঁতার কাটছিল। সেই সময় হঠাৎ হামলা হওয়ায় পুরোপুরি চমকে যায় ওই কুমির।
৪২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম আমরা দেখতে পেলাম। এই ভিডিওতে আমরা দেখলাম শেষ পর্যন্ত জাগুয়ার এই প্রতিযোগিতা জিতে যাচ্ছে এবং কুমিরকে নিজের চোয়ালের জোর দিয়ে নদী থেকে বাইরে টেনে নিয়ে আসছে ওই জাগুয়ার। শেয়ার করা এই ভিডিওতে ইতিমধ্যেই ২৬ লক্ষ ভিউ চলে এসেছে এবং ২৭,০০০ মানুষ এই ভিডিওটিকে লাইক করেছেন। চার হাজার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন এবং কমেন্ট করেছেন। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি আরো একবার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…