মাস্ক না পরলেই দিতে হবে জরিমানা, সঙ্গে ৬ মাসের জেল, কড়া সিদ্ধান্ত এই সরকারের
এবার মাস্ক না পরে বাইরে বেরোলে দিতে হবে জরিমানা। শুধু জরিমানাই নয়, ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। এমনই কড়া সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরাখন্ড সরকার। এর আগে অবশ্য কেরল ও ওড়িশায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরাখন্ড সরকারের এই নির্দেশে শনিবার সিলমোহর দিয়েছেন রাজ্যের রাজ্যপাল বেবি রানী মৌর্য। এখানে স্পষ্ট করে হয়েছে, বাইরে বেরোলে কেউ মাস্ক না পরলে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল হতে পারে।
এর আগে মাস্ক না পরলে দিল্লি ১০০০ টাকা, উত্তর প্রদেশ ৫০০ টাকা, ছত্রিশগড় ১০০ টাকা জরিমানা ধার্য করেছিল। এছাড়া কেরালা,ওড়িশা ও আমেদাবাদ ও জরিমানার পথেই হেঁটেছে। এদিকে উত্তরাখণ্ডে আক্রান্তের সংখ্যা ১৭০০ পার করেছে। মৃত্যু হয়েছে ২১ জন।
এদিকে দেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। আজকেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজারের দোরগোড়ায়। মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। এর সাথেই বাড়ছে মৃতের সংখ্যা ও। বিশ্বে মৃতের সংখ্যার নিরিখে ভারত এখন নবম স্থানে রয়েছে। মৃতের সংখ্যা ৯ হাজার পার করেছে। এই সংক্রমণের হার ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…