নিউজ

লকডাউন না মানলে হবে জেল, রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

আজ লকডাউনের নবম দিন। লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে নতুন নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, যারা লকডাউন মানবে না, তাদের বিরুদ্ধে কড়া শাস্তি দেওয়া হবে। নিয়ম না মানলে বা সরকারি কর্মচারীদের কাজে বাধা দিলে সেক্ষেত্রে ১ থেকে ২ বছরের জেল হবে। রাজ্যগুলিকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবার জন্য অনুরোধ করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।

রাজ্যগুলিকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং ভারতীয় দন্ডবিধির ১৮৮ নং ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থাও গৃহীত হবে। কেউ যদি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা করে সেক্ষেত্রে ১ বছরের জেল হতে পারে। আর যদি হামলার ফলে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয় সেক্ষেত্রে ২ বছরের জেল হবে। এছাড়া কেউ মিথ্যে তথ্য বা আতঙ্ক ছড়ালে ১ বছরের জেল হবে এবং কেউ টাকা নিয়ে ভুয়ো দাবি জানালে ২ বছরের জেল হবে।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ইন্দোরে স্বাস্থ্যকর্মীদের উপর আঘাত করার ভিডিও প্রকাশ্যে আসার পরই এই নির্দেশিকা জারি করল কেন্দ্র। এছাড়া কর্ণাটকেও এক স্বাস্থ্যকর্মীকে মারধর করার ভিডিও পাওয়া গেছে। এর পাশাপাশি হায়দ্রাবাদেও এক করোনা আক্রান্তের মৃত্যুর পর তার বাড়ির লোকেরা দুই চিকিৎসককে মারধর করেছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026