নিউজ

পাকিস্তানকে কড়া হুশিয়ারি জয়শংকরের, মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে ভারতের হাতে তুলে দিক

সম্প্রতি পাকিস্তান এবং ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের মধ্যে তিক্ততার পারদ ক্রমশ বেড়েই চলেছে। তবে সম্প্রতি ফরাসি দৈনিকের এক সাক্ষাৎকারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান যে, যদি ইসলামাবাদ দিল্লির সাথে সুসম্পর্ক বজায় রাখতে সহযোগিতার হাত বাড়াতে চায় তাহলে পাকিস্তান যেনো তাদের আশ্রয়ে থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভারতের হাতে তুলে দেয়। তবে এর পাশাপাশি তিনি এদিন জানান যে ভারতের সাথে পাকিস্তানের সুসম্পর্ক গড়ে উঠা খুবই কঠিন।

এদিন ভারতের বিদেশমন্ত্রী বলেন যে, পাকিস্তান জঙ্গির আঁতুড়ঘরে পরিনত হয়েছে। দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির কারণ হল জঙ্গি হামলা। পাকিস্তান বহুবার ভারতের উপর জঙ্গি হামলা চালিয়েছে। কিন্তু ভারত এই কথা দাবি করলে পাকিস্তান সবসময় প্রকাশ্যে মানতে নারাজ থাকে যে তাদের মদতে ভারতের উপর জঙ্গি হামলা হয়।

সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেসি ভারত ও পাকিস্তান সম্পর্কের শূন্যতার কথা স্বীকার করলে তার পরিপ্রেক্ষিতে জয়শংকর বলেন ভারতের উপর জঙ্গি আক্রমণ হলেই ভারত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।

জয়শংকর এদিন মোস্ট ওয়ান্টেডের দিকে নিশানা করলে তা দাউদ ইব্রাহিম তা সবার কাছে স্পষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে পাকিস্তানে মদতে গা লুকিয়েছে দাউদ এবং পাক গুপ্তচর সংস্থা দাউদকে সুরক্ষা প্রদান করে আসছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026