জামাই ষষ্ঠী বাঙালির অন্যতম প্রধান উৎসব। যেখানে সমস্ত বাঙালি শাশুড়ি তাদের জামাইয়ের জন্য ভোজের আয়োজন করে। এ বছর আগামী ১২ জুন এ উদযাপিত হবে জামাই ষষ্ঠী। এবারের জামাই ষষ্ঠীর আগে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের এই সিদ্ধান্ত শুনলে কর্মীরা খুব খুশি হবেন।
বিভিন্ন উৎসবের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় বড় অনেক পদক্ষেপ নেওয়া হয়। এ বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। বছরের এই বিশেষ দিনে কর্মীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার।
আগামী ১২ জুন জামাই ষষ্ঠী। ইতিমধ্যে এ ব্যাপারে অনেকের মধ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা। ওই দিন কী প্ল্যান হবে না হবে সে সম্পর্কে পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে এটা জেনে রাখা ভাল গোটা দিন কিন্তু এবার ছুটি থাকছে না। তাই জামাই ষষ্ঠীর গোটা দিন ছুটি থাকবে কিংবা উৎসব করার প্ল্যান করে থাকলে এখনও সেটা বাতিল করে দিন। উৎসব করার, আনন্দ করার প্ল্যান অবশ্যই করুন, কিন্তু একটু বুঝে। সরকারের পক্ষ থেকে করা হয়েছে বড় ঘোষণা।
২০২১ সালে পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন কর্মীরা
কি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে? রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১২ জুন দুপুর ২টো থেকে সমস্ত সরকারি, সরকার সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ছুটি করে দেওয়া হবে। ২০২১ সালে জামাই ষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মীরা পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন। তবে হাফ ডে ছুটি দেওয়াই ছিল রেওয়াজ। সেই অনুযায়ী এবারেও অর্ধ দিবস ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…