জম্মু-কাশ্মীর : মঙ্গলবার জম্মু-কাশ্মীরের ডোডো শহরের কাছে বাটোট-কিসতওয়ার জাতীয় সড়কে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দূর্ঘটনার ফলে ১৬ জনের মৃত্যু হয়, আহত অনেক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডোডোর এসএসপি মুমতাজ আহমেদ জানিয়েছেন এদিন পার্বত্য এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় চালক। ফলে পাকদন্ডি পথ থেকে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। আপাতত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুত্রে খবর, মঙ্গলবার ক্লীনি থেকে মারামাটের গোয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। দুপুর সাড়ে তিনটা নাগাদ পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক, যার ফলে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকার্য এখনও চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…