নিউজ

জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে : অমিত শাহ

কাশ্মীরে যাদের গৃহবন্দী করে রাখা হয়েছিল তাদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে মুক্তি দিয়েছে সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন কিছু দিনের মধ্যে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে।

রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে দেওয়া হবে জম্মু-কাশ্মীরকে, ভৌগলক সীমানা থাকবে, তবে তার কবে নাগাদ হবে সে সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। গত ৫ অগস্ট কেন্দ্রীয় সরকার জম্ম-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে, এবং জম্মু-কাশ্মীরকে ভাগ করা হয় দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে। সেইসময় রাজ্যের তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও বহু নেতাদের বন্দী করা হয়৷ শনিবার তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় আপতকালীন তহবিলে ১ কোটি ডলার দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জম্মু ও কাশ্মীর আপনি পার্টি’র (JKAP) একটি প্রতিনিধি দলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের সামগ্রিক উন্নয়নে সমস্ত ধরনের পদক্ষেপ করছে নেওয়ার পাশাপাশি আগামী দিনে সেইসমস্ত পদক্ষেপের প্রভাব দেখা দেবে বলেও আশাবাদী তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সদস্যদের প্রশ্নের উত্তরে তাদের আশ্বাসবাণী দিয়ে বলেন , জম্মু-কাশ্মীরে ভৌগলিক সীমানা পরিবর্তন হবেনা, এবং যত দ্রুত সম্ভব জম্মু-কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া হবে রাজ্যের মর্যাদা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026