ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাঙ্ক অ্যাকাউন্টে শূন্য হলেও আপনি ১০ হাজার টাকা তুলতে পাবেন, জেনে নিন কীভাবে

প্রধানমন্ত্রী জন ধন যোজনার অ্যাকাউন্ট থাকলে আপনি অনেক সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় জিরো ব্যালেন্সে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিচ্ছে কেন্দ্র সরকার। এটি দুর্ঘটনা বীমা, ওভারড্রাফ্ট সুবিধা, চেক বুক সহ বিভিন্ন সুবিধা প্রদান করে। জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও আপনি ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা পাবেন। এই সুবিধা স্বল্প সময়ের জন্য ঋণের মতো। আগে এই পরিমাণ ছিল ৫ হাজার টাকা, কিন্তু সরকার অনেক আগেই তা বাড়িয়ে ১০ হাজার টাকা করেছে।

এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট সুবিধার জন্য আপনার সর্বাধিক বয়সসীমা ৬৫ বছর হতে হবে। ওভারড্রাফ্ট সুবিধা পাওয়ার জন্য আপনার জন ধন অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরানো হতে হবে। যদি তা না হয় তাহলে মাত্র ২০০০ টাকার ওভারড্রাফট সুবিধা পাওয়া যায়। প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

আপনি চাইলে প্রাইভেট ব্যাংকে একাউন্ট খুলতে পারেন। যদি অন্য কোনও সঞ্চয়ী অ্যাকাউন্ট থাকে তবে আপনি এটিকে জন ধন অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন। ভারতের যে কোনও নাগরিক, যার বয়স ১০ বছর বা তার বেশি, তারা জন ধন অ্যাকাউন্ট খুলতে পারেন। দেশের সমস্ত ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

এটি সরকারের একটি সুদূরপ্রসারী আর্থিক কর্মসূচি। আপনি ব্যাংকিং, সঞ্চয়, ঋণ, বীমা, পেনশনের জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে। যে কোনো ব্যাংকের শাখা বা বিজনেস রিপ্রেজেন্টেটিভ আউটলেটে এই অ্যাকাউন্ট খোলা যাবে। এই অ্যাকাউন্টগুলি শূন্য ব্যালেন্সে খোলা যেতে পারে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026