নিউজ

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ কার্যত গৃহবন্দী ভারত

আজ গোটা ভারতবর্ষ কার্যত গৃহবন্দী। মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে জনতা কার্ফু-র সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আজ সেই কার্ফু পালন করার দিন। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে করা ভাষণে মোদীজি রবিবার সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু-র আবেদন জানান। আজ তাই স্তব্দ গোটা ভারতবর্ষ।

বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমাগত ভারত স্টেজ ২ থেকে স্টেজ ৩-র দিকে এগোচ্ছে। আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। ভারতের সব দেশেই করোনার থাবা বসেছে। তাই আজ প্রত্যেক নাগরিকের জন্য ১৪ ঘন্টা সেলফ-কোয়ারেন্টিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরফলে করোনাভাইরাস সংক্রমণের প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : ‘কয়েক দিনের জন্য যে যেখানে রয়েছেন সেখানেই থাকুন’, দেশবাসীকে অনুরোধ প্রধানমন্ত্রীর

ভারতের বেশ কিছু রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে প্রায় সমস্ত লোকাল ট্রেন। দূরপাল্লার ট্রেন ও বন্ধ থাকবে। ভারতের রাজধানী দিল্লিতে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে আজ। নয়ডা ও গুরগাঁও-র মেট্রো ও বন্ধ রাখা হবে। কোলকাতাতে কয়েকটি মেট্রো চলবে। প্রধানমন্ত্রী জনতা কার্ফু-তে সবাইকে বাড়িতে থাকতে বলেছেন। ইমার্জেন্সি কাজ ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্যও আবেদন করেছেন।

এই জনতা কার্ফু একজনের থেকে ওপরজনের শরীরে ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে সাহায্য করবে। এর পাশাপাশি আগামী কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে দেশের নাগরিকদের সাহায্য করবে বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। তিনি জনতার দ্বারা জনগণের জন্য এই কার্ফু পালন করার আবেদন করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026