বিনোদন

কার অপেক্ষা করছেন জাহ্নবী কাপুর? মনের কথা জানালেন অভিনেত্রী

জাহ্নবী কাপুর (Janhavi kapoor) এখন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। সম্প্রতি তিনি ইন্সটাগ্রামে ‘নো মেকআপ লুক’-এ নিজের একটি ছবি শেয়ার করেছেন। তাঁর পরনে রয়েছে সাদা কুর্তি। ছবিটির নিচে ক‍্যাপশন দিয়ে তিনি লিখেছেন, পয়লা মে বিশেষ কারোর জন্য অপেক্ষা করছেন জাহ্নবী। প্রকৃতপক্ষে পয়লা মে থেকে সমগ্র ভারতবর্ষে আঠেরো বছর ও তদুর্ধ্বদের জন্য শুরু হয়েছে করোনার টিকা করণ। টিকা করণের দুটি ডোজ থাকবে। এই টিকা নেওয়ার জন্য কো-উইন পোর্টালে নিজের নাম রেজিস্টার করাতে হবে, যেমনটা জাহ্নবী করেছেন। মানুষকে সচেতন করার জন্য কোভিড সংক্রান্ত বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করেছেন জাহ্নবী।

কিছুদিন আগেই জাহ্নবী ও তাঁর বোন খুশি (khushi kapoor) এবং আরও কিছু টিনসেল টাউন গার্লরা মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে জাহ্নবী একের পর এক বিকিনি পরিহিত ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। কখনও তাঁকে দেখা গেছে ফ্লোরাল বিকিনিতে, আবার কখনও সমুদ্রনীল রঙের সুইমসুটে। অন্যান্য পোশাকের মত বিকিনিতেও যথেষ্ট স্বচ্ছন্দ জাহ্নবী। তবে তাঁর মা শ্রীদেবী (sreedevi)-র মৃত্যুর বহুদিন পর তাঁকে ভারতের বাইরে কোথাও বেড়াতে গিয়ে খোশমেজাজে দেখা গেল।

একই সঙ্গে মলদ্বীপে ট্রেনার নম্রতা পুরোহিত (Namrata purohit)-এর সঙ্গে জাহ্নবী ‘কার্ডি বি’-র হিট গান ‘আপ’-এর সাথে নেচেছেন এবং সেই ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। সাদা রঙের ট‍্যাঙ্ক টপের সঙ্গে ব্লু ডেনিম হট প‍্যান্টে ভিডিওবন্দি হয়েছেন জাহ্নবী। নম্রতার পরনে ছিল গোলাপি-হলুদ কম্বিনেশনের হারেম এবং ব্লু বিকিনি টপ। সুইমিং পুলের ধারে জাহ্নবী-নম্রতার এই নাচ ভাইরাল হয়ে গেছে।

কয়েক মাস আগে জুহুতে কয়েক কোটি টাকার বাড়ি কিনেছেন জাহ্নবী। গত বছর পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে বাড়ির সমস্ত আইনি কাজকর্ম সম্পন্ন করেছেন তিনি। তবে এই মুহূর্তে লোখন্ডওয়ালায় নিজেদের পুরানো বাংলোতেই বাবা বনি কাপূর (Bony kapoor) ও বোন খুশি কাপূর(khushi kapoor)- এর সঙ্গে থাকছেন জাহ্নবী। নিজের নতুন বাড়িতে কবে গৃহপ্রবেশ করবেন, তা এখনও জানাননি তিনি।

অভিনেত্রী শ্রীদেবী (sreedevi)-এর সুযোগ্যা কন্যা জাহ্নবী কাপূর বলিউডে ‘ধড়ক’ ফিল্মে অভিনেতা ঈশান খট্টর (Ishan khattar)-এর বিপরীতে ডেবিউ করেন। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘গুঞ্জন সাক্সেনা’য় আবারনজর কেড়ে নেন জাহ্নবী। এই মুহূর্তে ‘গুড লাক জেরি’ ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান (karthik arian)। কিছুদিন আগে ‘গুড লাক জেরি’-তে জাহ্নবীর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জাহ্নবীর এই ছবিটি প্রকাশিত হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। এছাড়া ‘গুড লাক জেরি’ ফিল্মের একটি স্টীল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাচ্ছে জাহ্নবী কাপূরকে।

Anirban Kundu

Recent Posts

Robert Downey Jr. Embraces Doctor Doom Role With Crowd Reaction

Robert Downey Jr. is stepping into his villain era — and fans are loving it.…

March 14, 2026

Kathie Lee Gifford Recalls God’s Voice During Final Lunch With Regis Philbin

Kathie Lee Gifford is opening up about her last moments with longtime friend and cohost…

March 14, 2026

Hudson Williams and Connor Storrie Reunite at Pre-Oscars Party

It was an Oscars-weekend reunion fans didn’t expect. Hudson Williams and Connor Storrie, stars of…

March 14, 2026

Ray J Brings Major Witness Into Kardashian Legal Battle

Ray J is escalating his ongoing legal fight with Kim Kardashian and Kris Jenner by…

March 14, 2026

Motörhead Legend Phil Campbell Dies — Fans Say Rock Will Never Be the Same

Phil Campbell, the longtime guitarist for Motörhead, has died at the age of 64 after…

March 14, 2026

Why The Madison Premiere Was Dedicated to Robert Redford

The premiere of The Madison, Taylor Sheridan’s latest drama series, carried a heartfelt tribute to…

March 14, 2026