বলিউড

Jhanvi Kapoor: ‘অসোকা’র গানের তালে কারিনাকেও টেক্কা দিলেন জাহ্নবী, ভাইরাল ভিডিও

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হতে দেখা গিয়েছে। ভিডিওতে বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘অসোকা’র গানের তালেই দেখা মিলেছে অভিনেত্রীর। এদিন ‘সান সানানা নান’এর তালেই দুর্দান্ত বেলি নাচ প্রদর্শন করেছিলেন তিনি। একটি ডান্স স্টুডিওতেই তিনি এই গানের তালে বেলি নাচের অনুশীলন চালাচ্ছিলেন। অবশ্য সেকথা এই দু’বছর আগে শেয়ার করে নেওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। দু’বছর আগে অন্যতম পরিচিত ও দক্ষ বেলি নাচ শিল্পী সঞ্জনা মুথরেজার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি। বর্তমানে পুনরায় এই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই একাংশের মাঝে প্রশংসিত জাহ্নবী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে অভিনয়ের পাশাপাশি নৃত্য পরিবেশনাতেও যথেষ্ট দক্ষ তিনি। ইতিমধ্যেই বড়পর্দায় তার প্রমাণ মিলেছে একাধিকবার। উল্লেখ্য, সম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে নৃত্য অনুশীলনের সময় অভিনেত্রীকে একটি সাদা ট্রাউজার ও সাদা ক্রপ টপেই দেখা গিয়েছিল। বলাই বাহুল্য, অভিনেত্রীর এদিনের নাচে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলেন তার ভক্তমহলের একাংশও। তাদেরই একাংশের মত, অভিনেত্রী নিজের নাচের সূত্র ধরে টেক্কা দিয়েছেন স্বয়ং কারিনা কাপুরকেও। প্রথম সারির বলি ডিভা হিসাবে অভিনয়ের পাশাপাশি আরো অনেক কিছুই শিখতে হয় তাদের। আর তার মধ্যে নাচ অন্যতম। আপাতত, তারই এক টুকরো পুরনো ঝলক অভিনেত্রীকে আবারো তার অনুরাগীদের একাংশের মাঝে চর্চায় এনেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026