Janhvi Kapoor: এমন পোশাকে ক্যামেরার সামনে হাজির শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, ভক্তরা দেখে পাগল

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম এটি। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি নিজের মেকাপ ভ্যান থেকে সেটে ঢোকার সময়ই পাপারাজিৎদের নামে অপবাদ দিলেন শ্রীদেবী কন্যা। এই মুহূর্তে নিজের সেই মন্তব্যের জন্যই নেটমহলে চর্চার আলোয় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। নিজের আসন্ন ছবির ঝলকও থেকে থেকেই তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ ‘ভাইরাল ভয়ানী’র সূত্র ধরেই চর্চায় রয়েছেন। রইল সেই ভিডিওই।

উল্লেখ্য পেজ থেকে অভিনেত্রীর যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল নেটমহলে, সেখানে অভিনেত্রীকে একেবারে ডিজাইনার পোশাকে মেকাপ ভ্যান থেকে তার কিছু সহকারীদের সাথে শুটিং সেটে ঢুকে যেতে দেখা গিয়েছে। এদিন শুটিং সেটে ঢোকার আগেই পাপারাজিৎদের ক্যামেরায় বন্দি হয়েছেন অভিনেত্রী। আর তখনই অভিনেত্রী মজার ছলে পাপারাজিৎদের বলে বসেছেন, গোয়েন্দাগিরি করতে চলে এসেছে সকলে। এই কথা বলার পর খুব বেশিক্ষণ ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি, সোজা ঢুকে গিয়েছিলেন সেটের ভিতর। তবে এবার তার এই মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত তাকে কটাক্ষের শিকার হতে হয়নি। তার এই কথা যে সম্প্রতি পাপারাজিৎরাও মজার ছলেই নিয়েছেন, তা অবশ্য এতক্ষণে স্পষ্ট সকলের কাছেই।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘মিলি’। ম্যাথিউকুট্টি জেভিয়ার পরিচালিত এই ছবিতে জাহ্নবী কাপুর ছাড়াও সানি কৌশল, মনোজ পাওয়া, সীমা পাওয়া, সঞ্জয় সুরির মতো তারকাদের অভিনয় করতে দেখা দিয়েছে। এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক ছবির সূত্র ধরেও মিডিয়ার পাতায় চর্চায় রয়েছেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026