বলিউড

Janhvi Kapoor: রেড কার্পেটে পোশাক নিয়েই হিমশিম শ্রীদেবী কন্যার, পোজ দিলেন ওরহানের সাথেও

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

বর্তমানে বি-টাউনের প্রথম সারির অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় শ্রীদেবী কন্যা। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। পাপারাজিৎদের ক্যামেরাও প্রায়ই টিকে থাকে তার উপর। তার যেকোন ঝলক প্রকাশ্যে আসে নিমেষে। সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র পেজ থেকে অভিনেত্রীর সাম্প্রতিক রেড কার্পেট লুক সামনে আসতেই শোরগোল নেটপাড়ায়।

এদিন রেড কার্পেটে কালো, অফশোল্ডার, লং গাউনে হাজির হয়েছিলেন জাহ্নবী। পোজ দিয়েছিলেন পাপারাজিৎদের সামনেও। বলাই বাহুল্য, এদিন আবারো পোশাক বিভ্রাটে পড়েছিলেন তিনি। অতিরিক্ত লং গাউন সামলাতে গিয়ে হিমশিমও খেতে হয়েছে তাকে। তার পোশাক ঠিক করে দেওয়ার জন্যও সেখানে উপস্থিত হয়েছিলেন একজন। অবশ্য তিনি তার সাথেই ছিলেন। যেকোনো বড় অনুষ্ঠানে বলিউড অভিনেত্রীদের সাথে এমন এক-দুজন থাকেন, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন।

পাপারাজিৎদের ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের পা দিয়েই বারবার পোশাক সরাতে দেখা গিয়েছে তাকে। খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক ধরা পড়েছে ক্যামেরায়, যা এই মুহূর্তে ভাইরাল। আর সেই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত তিনি। বলাই বাহুল্য, একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তাদের বেশিরভাগ এর মধ্যে এমন পোশাক পড়ে নিজেকে শুধু শুধু কষ্ট দেওয়ার কি প্রয়োজন! তবে এই ধরনের বিষয়ে যে অভিনেত্রী বিশেষ কর্ণপাত করেন না, তা আবারো প্রমাণিত।

এদিন নিজের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ওরহানের সাথেও দেখা গিয়েছিল তাকে। নিজের প্রিয় বন্ধুর সাথে পাপারাজিৎদের ক্যামেরার সামনেও পোজ দিয়েছিলেন ওরহান। রেড কার্পেটে উপস্থিত হয়েই বার্তালাপ হয়েছে তাদের, সেই ঝলকও ধরা পড়েছে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে। উল্লেখ্য, ওরহানকে প্রায়ই কাজল ও অজয় কন্যা নাইসার সাথে দেখা যায়।

এদিন নীল হুডি ও নীল ডেনিমে রেড কার্পেটে উপস্থিত ছিলেন ওরহান। পায়ে ছিল সাদা স্নিকার্সও। পাশাপাশি অভিনেত্রীকে অফশোল্ডার কালো লং গাউনে দেখা গিয়েছিল। নুড মেকাপ, নেওয়ার পাশাপাশি পরেছিলেন কালো মানানসই হাইহিল ও মানানসই অলংকারও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026