জাপান : ২০৩০ সালের মধ্যে জাপান ফাইভ জি এর পরবর্তী ধাপ সিক্স জি প্রযুক্তির জন্য একটি পরিকল্পনা গ্রহণ করছে বলে ধারণা করা যাচ্ছে এবং নতুন প্রযুক্তিটি বর্তমানের চেয়ে ১০ গুণ বেশি দ্রুত হবে।
জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রক জানুয়ারিতে টোকিও গোশিনজিন বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং সাধারণ বিষয়ক মন্ত্রী টাকাও সানায়ের সরাসরি তত্ত্বাবধানে একটি গভর্মেন্ট- সিভিলিয়ান গবেষণা সমিতি প্রতিষ্ঠা করবে বলে জানা গেছে। এছাড়া এনটিটি এবং তোশিবার লোকেদেরও এই আলোচনার জন্য আমন্ত্রিত করা হবে।
আরও পড়ুন : জিও গ্রাহকদের জন্য সুখবর, শীঘ্রই চালু করছে এই সুবিধা
ইউএস-ভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং ও আর্থিক পরিষেবা সংস্থা, গোল্ডম্যান শ্যাশ ২০২০ সালে বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ফাইভ জি স্মার্টফোন শিপমেন্টের পূর্বাভাস দিয়েছে। এরফলে ২০১৯ এর পরিসংখ্যানের চেয়ে বিক্রয় ২০ গুণ বেশি হতে চলেছে। অনুমান অনুসারে, ২০২০ সালে চীনে প্রায় ১ মিলিয়ন নতুন ফাইভ জি বেস স্টেশন থাকবে।
এছাড়াও চীনা স্মার্টফোন প্রস্তুতকারক শাওমির সহ-প্রতিষ্ঠাতা লেই জুন ঘোষণা করেছেন যে তাদের সংস্থাটি আগামী পাঁচ বছরের মধ্যে ফাইভ জি এআই এবং আইওটিতে ৭ বিলিয়ন ডলার নিয়োগ করার পরিকল্পনা করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…