ভাইরাল & ভিডিও

Dance Video: বলিউডের গানে জমিয়ে নাচ জাপানের একদল যুবতীর, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে জাপানের একদল যুবতীকে বলিউডের হিট গানের তালে দুর্দান্ত নাচতে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে একই ধরনের পোশাক পরে নাচতে দেখা গিয়েছে তাদের। স্কুল ইউনিফর্মের মতই ছিল তাদের সকলের পোশাক, তা অবশ্য ভিডিওতে নজর রাখলেই বোঝা যাবে। এই মুহূর্তে সেই ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সকলের জন্য সেই ভিডিওটিই রইল আরো একবার, দেখে নিন।

বলিউডের অন্যতম হিট গান ‘কালা চশমা’। বড়পর্দায় এই গানের তালে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফকে। সম্প্রতি সেই গানের তালেই জাপানের রাস্তায় নাচ এই একদল যুবতীর। তবে তাদের দেখে এটুকু স্পষ্ট যে এই ধরনের ভিডিও বানাতে তারা যথেষ্ট দক্ষ। পাশাপাশি তারা বেশ সাবলীল এই ধরনের ভিডিও বানাতে। সাম্প্রতিক তাদের এই ভিডিওটি ‘দ্যা কুইক স্টাইল’ নামের একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তাদের সেই ভিডিওটিই পৌঁছে গিয়েছে বহু নেটজনতার কাছে। প্রশংসাও করেছেন বহুজন, তা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। সঙ্গীতের যে কোন ভাষা হয় না, তা প্রমাণ হয়ে গেল আরো একবার।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026