Today Trending News

জাপানি এক অ্যান্টি-ভাইরাস ওষুধ দারুন কাজ করছে COVID-19 মোকাবিলায়

গোটা বিশ্বে আতঙ্কিত নোভেল করোনা ভাইরাসের প্রভাবে। চীনের পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রকোপ বেড়েছে ইরান ও ইতালিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনেও ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতে নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে তিনজনের। আক্রান্ত হয়েছেন ১৫১ জন। দেশের সমস্ত সুইমিং পুল, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে, করোনা সংক্রমণের জের কমাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

গোটা বিশ্বের এই অবস্থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO ‘বিশ্বব্যাপী মহামারী’ ঘোষণা করেছে। করোনা ভাইরাসে উৎসস্থল চীনে মৃত্যু বেড়ে দাড়িয়েছে ৩,২৩৭ জন এবং আক্রান্তের খবর মিলেছে ৮০,৮৯৪ জনের। তার মধ্যে ৬৯,৬১৪ জন সুস্থ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত চীনের পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন : বড় খবর : করোনায় মৃত্যু হতে পারে ২৭ লক্ষ মানুষের

এমন পরিস্থিতি আশার আলো দেখা গিয়েছে এই মারণ ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে আনতে। চীনা সরকার জানিয়েছে, জাপানের একটি অ্যান্টি-ভাইরাস ওষুধ ব্যাপক সাড়া মিলেছে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর দেহে। জাপানের গবেষণাগারে তৈরি একটি অ্যান্টি-ভাইরাস ওষুধের কার্যকারিতা ক্লিনিকালি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন চিনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মুখপাত্র জিয়াং জিনমিন। ওষুধটির নাম ফ্যাভিপিরাভির(Favipiravir), যা করোনার উৎস স্থল চীনের উহান শহরে ৩৪০ জন রোগীর উপর প্রয়োগ করায় ব্যাপক সাড়া মিলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026