বিরোধী দলের ক্রিকেটারকে নয়, বরং নিজের দলের অধিনায়ককে বলের আঘাতে আহত করলেন জসপ্রীত বুমরাহ। বর্তমানে ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দল অনুশীলনমূলক এক ম্যাচ খেলেছে। যেখানে টিম ইন্ডিয়া এবং ইংলিশ ক্লাব লিসেস্টারশায়ারের মধ্যে চার দিনের অনুশীলন ম্যাচ খেলা হচ্ছে। আর এই ম্যাচের প্রথম দিনের একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে, টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে তার মারাত্মক বোলিংয়ে নিজের অধিনায়ককে আহত করতে দেখা গেছে।
এর কারণ অবশ্য আর কিছু নয়, এই অনুশীলন ম্যাচে লেস্টারশায়ারের হয়ে খেলছেন ঋষভ পন্থ, জসপ্রিত বুমরাহ, চেতেশ্বর পূজারা এবং প্রশিদ্ধ কৃষ্ণা। ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা জসপ্রিত বুমরাহের মারাত্মক বোলিংয়ের মুখোমুখি হন। এ সময় বুমরাহের একটি মারাত্মক বল গিয়ে লাগে রোহিত শর্মার পেটে। আর এই ঘটনার ভিডিও রীতিমতো বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামার পূর্বে অনুশীলন মূলক ম্যাচের প্রথম ইনিংসে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ৪৭ বল মোকাবেলা করে ২৫ রান করেন রোহিত শর্মা। প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে দল। টিম ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি রান এসেছে কেএস ভরতের ব্যাট থেকে, তিনি ১১১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। তাছাড়া বিরাট কোহলি করেন ৩৩ রান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…