খেলা

Jasprit Bumrah-Shreyas Iyer: কতটা ফিট হলেন বুমরাহ-আইয়ার? বড় আপডেট দিল BCCI

ভারতের তারকা বোলার জসপ্রিত বুমরাহ এবং তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এই মুহূর্তে চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন। ধারণা করা হচ্ছে, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ একাধিক সিরিজ মিস করবেন এই দুই তারকা ক্রিকেটার। এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকদের কপালে। দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পারফরম্যান্স করতে হবে বিরাট কোহলিদের, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড এই দুই তারকা ক্রিকেটারের ফিটনেস নিয়ে বড় আপডেট দিয়েছে। যে খবরটি প্রকাশ্যে আসার পর কিছুটা চিন্তামুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, নিউজিল্যান্ডে সফল অস্ত্রোপচারের পর বিগত সপ্তাহ দুয়েক আগে দেশে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। পাশাপাশি সপ্তাহখানেক আগে থেকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে যোগ দিয়েছেন তিনি।

ন্যাশনাল ক্রিকেট একাডেমির তথ্য অনুযায়ী, বর্তমানে জসপ্রিত বুমরাহ পুরোপুরি সুস্থ রয়েছেন। ইতিমধ্যে কয়েকদিন ধরে বোলিং অনুশীলন করছেন তিনি। ন্যাশনাল ক্রিকেট একাডেমির তথ্য অনুযায়ী, অনুশীলনের সময় এই মুহূর্তে কোনরকম চোট অনুভব করছেন না জসপ্রিত বুমরাহ। ফলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানো সম্ভব না হলেও ভারতের মাটিতে বিশ্বকাপে বুমরাহর উপস্থিতি নিশ্চিত করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।


এদিকে ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে নিয়েও বড় বিবৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন বোর্ডের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, শ্রেয়াস আইয়ারের পিঠে অস্ত্রোপচার করাতেই হবে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তার পিঠে অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার পরিবর্তে অজিঙ্কা রাহানের কথা ভাবা হচ্ছে বলেও জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026