খেলা

T20 World Cup: T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ, সুযোগ পেতে পারেন এই ৩ বিধ্বংসী ক্রিকেটার

আগামী ১৬ই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরে অংশগ্রহণ করতে চলেছে টিম ইন্ডিয়া। তবে গুরুত্বপূর্ণ আসরের পূর্বেই দুই তারকা ক্রিকেটারকে হারিয়ে রীতিমতো চাপে পড়েছে ব্লু বাহিনী। প্রথমে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র যাদেজা এবং পরে পৃথিবীর সেরা ডেথ বোলার জসপ্রীত বুমরাহকে হারিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। যদিও রবীন্দ্র জাদেজার বদলি অক্ষর প্যাটেল কিছুটা হলেও ভারতের দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়েছেন, তবে বুমরাহর বদলে টিম ইন্ডিয়ার মেইন বোলার হিসেবে কে দায়িত্ব পালন করবেন? দুশ্চিন্তায় ঘুম উড়েছে ক্রিকেটপ্রেমীদের। এক নজরে দেখে নিন, কারা হতে পারে জসপ্রীত বুমরাহর বিকল্প-

১. মোহাম্মদ সামি: জসপ্রীত বুমরাহর বদলে ভারতের মেইন বোলার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে মোহাম্মদ সামিকে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে ইস্টান-বাই হিসেবে দলে রেখেছিলেন নির্বাচকরা। তবে অভিজ্ঞতা এবং পারফরমেন্সে তার ধারের পাশে নেই অন্য কোন বোলার।

২. দীপক চাহার: জসপ্রীত বুমরাহর মতো তিনিও বিগত বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। জাতীয় দলে কাম ব্যাক করতে বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন দীপক চাহার। ম্যাচেরর শুরুতে এবং শেষে বল হাতে উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে ভারতীয় এই অলরাউন্ডারের। তাছাড়া ব্যাট হাতে লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

৩. উমেশ যাদব: দীর্ঘ কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বর্তমানে জাতীয় দলে কাম ব্যাক করার আপ্রাণ চেষ্টা করছেন উমেশ যাদব। ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন ভারতীয় এই অভিজ্ঞ ক্রিকেটার। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের তার অন্তর্ভুক্তির সম্ভাবনা খুবই কম, তবুও অভিজ্ঞতা বিবেচনা করে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন এই ডানহাতি পেসার।

Kriti Lekha Shome

Recent Posts

‘মিথ্যা কাঁদুনি গাইছেন’—৪% DA নিয়ে বিস্ফোরক অভিযোগ সরকারি কর্মীদের

মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে ফের তীব্র বিতর্ক ছড়াল রাজ্যে। ৪% ডিএ ঘোষণার পরও টাকা না…

April 23, 2026

৮৪ দিনের ধামাকা প্ল্যান! Jio দিচ্ছে আনলিমিটেড কলিং, 5G ডেটা আর ফ্রি JioHotstar

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় লং-টার্ম রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যারা বারবার রিচার্জ করতে…

April 23, 2026

দাম কমেছে ১৬ কোটি, তবু সুযোগের অপেক্ষা—কেকেআর ছেড়ে বেঙ্গালুরুতে গিয়ে মুখ খুললেন বেঙ্কটেশ

আইপিএলের মঞ্চে একসময় বড় অঙ্কের ভরসা ছিলেন বেঙ্কটেশ আইয়ার। Kolkata Knight Riders তাঁকে ২৩.৭৫ কোটি…

April 23, 2026

১৮ দিন নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়, খোঁজে মরিয়া পরিবার—সংবাদপত্রে বিজ্ঞাপন স্ত্রীর

টলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায়। তিন সপ্তাহ…

April 23, 2026

ডিজিটাল পেমেন্টে RBI-র বড় নির্দেশ, ১৫,০০০ টাকা পর্যন্ত অটো পেমেন্টে লাগবে না OTP

ডিজিটাল পেমেন্টকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। নতুন…

April 23, 2026

৫০০০ টাকার কমে দারুণ কুলিং, গরমে স্বস্তি পেতে বাড়িতে আনুন এই এয়ার কুলারগুলি

প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা? এসি কিনতে বাজেট কম? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সমাধান। ৫০০০…

April 23, 2026