খেলা

গায়ে হলুদ থেকে বিয়ে, রইল বুমরা-সঞ্জনার বিবাহ অনুষ্ঠানের কিছু অদেখা ছবি

গত সোমবার(১৫ই মার্চ) ছিল জসপ্রীত বুমরার ভক্তদের জন্য একটি স্মরণীয় দিন। এই দিন ভারতীয় তারকা স্পিডস্টার জনপ্রিয় টিভি উপস্থাপক সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সঞ্জনা একজন জনপ্রিয় টিভি উপস্থাপক এবং একজন প্রাক্তন মিস ইন্ডিয়া ফাইনালিস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ও চূড়ান্ত টেস্টের আগে বুমরাহকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) লিভ দেয়। প্রাথমিকভাবে, যদিও বুমরাহর বিরতির কারণ জানা যায়নি, ভারতীয় বোর্ড এক বিবৃতিতে বলেছে যে এই পেসার “ব্যক্তিগত কারণে” ইংল্যান্ড সফরের অবশিষ্ট অংশ থেকে বিরতি নিয়েছেন। তবে শীঘ্রই খেলা থেকে বিরতি নেওয়ার কারণ স্পষ্ট হয়।

গোয়াতে বিলাসবহুলভাবে অনুষ্ঠিত হয় বিয়ের আসর। কোভিড পরিস্থিতির কথা মাথাতে রেখে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন হয়। রবিবার প্রাক-বিবাহ অনুষ্ঠান ও সোমবার বিয়ে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে দম্পতির ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন। তাঁদের বিবাহ সম্পন্নের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে বুমরা লেখেন, “আজ আমাদের জীবনের অন্যতম সুখের দিন। প্রেমের ভেলায় ভেসে আমরা এক নতুন পথে যাত্রা শুরু করলাম। আমাদের বিয়ের খবর ও আমাদের আনন্দ শেয়ার করতে পেরে আমরা অভিভূত।”

নবদম্পতিকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি, চাহাল সহ বাকি সতীর্থরা। এছাড়া ভক্তদের থেকে ভেসে আসে শুভেচ্ছার জোয়ার। বুমরাহকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০২১ চলাকালীন সময়ে আবার মাঠে দেখা যাবে, যা ৯ এপ্রিল থেকে ভারতে অনুষ্ঠিত হবে। বুমরা খেলবেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আর সঞ্জনা হল কলকাতা নাইট রাইডারসের ঘরের মেয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026