খেলা

Jasprit Bumrah: খুশির খবর ভারতীয় শিবিরে, বল করা শুরু করলেন জসপ্রিত বুমরাহ! রইল ভিডিও

বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। এই সিরিজের প্রথম দুটি ম্যাচে হেসে খেলে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে এক ইনিং সহ ১৩২ রান এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

আগামী ১লা মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে জাতীয় দলে ভারতীয় তারকা বোলার জসপ্রিত বুমরাহর প্রত্যাবর্তন করার কথা থাকলেও পুরোপুরি ফিট হতে না পারায় তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে খুশির খবর হলো এই, জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য ঘাম ঝরাতে ব্যস্ত হয়ে পড়েছেন জসপ্রিত বুমরাহ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভারতীয় ক্রিকেটার জসপ্রিত বুমরাহকে বোলিং করতে দেখা গেছে। উল্লেখ্য, চোটের কারণে বর্তমানে জসপ্রিত বুমরাহ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। আর সেখানেই বল হাতে অনুশীলন করতে দেখা গেছে তাকে। যা স্বাভাবিক ভাবেই খুশির খবর ভারতীয় সমর্থকদের জন্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বল করছেন ভারতীয় দলের অন্যতম সেরা বোলার বুমরাহ। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই জাতীয় দলে ফিরবেন বুমরাহ।

আপনাদের জানিয়ে রাখি, গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পান বুমরাহ। এরপর তাঁর পিঠে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। পুরোপুরি ফিট না হওয়ার জন্য এশিয়া কাপ পর্যন্ত খেলতে পারেননি ভারতীয় এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করার চেষ্টা করেও বিফল হয়েছিলেন জসপ্রিত বুমরাহ। সেই সিরিজে একটি মাত্র ম্যাচ খেলে আবার চোট পেয়ে দল থেকে ছিটকে যান তিনি। এরপর দীর্ঘ কয়েক মাস ধরে ব্যাঙ্গালোরে নিজেকে পুরোপুরি ফিট করতে ঘাম ঝরাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026