অবশেষে সম্পন্ন হল জনপ্রিয় ক্রিকেট তারকা জসপ্রিত বুমরার বিবাহ। তাঁর বিবাহ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটল আজ। সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার জসপ্রীত বুমরাহ। গোয়াতে বিলাসবহুলভাবে অনুষ্ঠিত হয় বিয়ের আসর।
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টের ঠিক আগে ব্যক্তগত কারণ দেখিয়ে বিসিসআই এর থেকে ছুটি চেয়ে বসেন বুমরা। কি কারণে এই ছুটি তা নিয়ে কৌতূহল ওঠে ক্রিকেট মহলে। অবশেষে বিসিসিআই এরই এক কর্মকর্তা ফাঁস করেন যে বিবাহের জন্যই ছুটিতে গেছেন তারকা। তবে পাত্রী ক তা নিয়ে বেশ বিভ্রাট দেখা গিয়েছিল। বুমরা কখনোই তাঁর ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি। দিন কয়েক আগে আলোচনা ওঠে দক্ষিণের অভিনেত্রী অনুপমার সাথে সম্পর্কে জড়িত পেসার বুমরা। তবে সেই বিভ্রাট দূর করেন অভিনেত্রী মা। তিনি স্পষ্টভাবে জানান বুমরার সাথে অনুপমার সেরকম কোনো সম্পর্ক নেই, তাঁরা বন্ধু মাত্র। অবশেষে জানা যায় টেলিভিশন সঞ্চালিকা সঞ্জনা গানেসানকে বিবাহ করবেন তিনি।
কোভিড পরিস্থিতির কথা মাথাতে রেখে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের একান্ত ঘনিষ্ঠ লোকজনই। সম্প্রতি তাঁদের বিবাহ সম্পন্নের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে বুমরা লেখেন, ” আজ আমাদের জীবনের অন্যতম সুখের দিন। প্রেমের ভেলায় ভেসে আমরা এক নতুন পথে যাত্রা শুরু করলাম। আমাদের বিয়ের খবর ও আমাদের আনন্দ শেয়ার করতে পেরে আমরা অভিভূত।” নবদম্পতিকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি, চাহাল সহ বাকি সতীর্থরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…