শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির কিং খান। নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুরুর সময় থেকেই নিজের দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা। ইন্ডাস্ট্রির তিন খানের মধ্যে একজন তিনি। তাকে বলিউডের বেশিরভাগ মানুষই সমীহ করে চলেন। তাকে এক ঝলক দেখার আশায় তার বাড়ি ‘মান্নাত’এর সামনে ভিড় জমান বহুমানুষ। আপাতত, বড়পর্দায় তাকে দেখার অপেক্ষায় দিন গুণছেন তার অগণিত ভক্তরা। তার আসন্ন ‘পাঠান’ ছবি নিয়ে উন্মাদনার শেষ ছিল নেই ভক্তদের মধ্যে। তবে এর মাঝেই মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘জাওয়ান’এর টিজার, যা রীতিমতো হুশ উড়িয়েছে ভক্তদের।
‘জাওয়ান’এর টিজার মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে দর্শকমহলে। ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতাকে। এর আগে কোনো ছবিতেই এমন লুকে দেখা মেলেনি তার। টিজারে অভিনেতাকে শরীরে একাধিক ক্ষত নিয়ে দেখা গিয়েছে। সেই ক্ষতের উপর লাগানো ছিল ব্যান্ডেজও। এক চোখ দিয়েই দৃষ্টির তীক্ষ্ণতা বুঝিয়েছেন দর্শকদের। আসন্ন এই ছবিতে একেবারেই চিরপরিচিত কিং খানকে পাওয়া যাবে না পর্দায়। একটু ভিন্ন চরিত্রে, ভিন্ন লুকেই দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি, তা টিজার দেখেই পুরোপুরি স্পষ্ট হয়েছে।
বছর চারেক পর আবারও বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। চলতি বছরে ‘জাওয়ান’এর টিজার মুক্তি পেলেও ছবিটি ২০২৩’এর ২’রা জুন বড়পর্দায় মুক্তি পাবে। আসন্ন এই ছবিতে অভিনেত্রী নয়নতারাকে একজন তদন্তকারী অফিসার হিসেবে দেখা যাবে। এছাড়াও সানিয়া মালহোত্রার দেখা মিলবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। দীর্ঘদিন ধরে এও শোনা যাচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে শাহরুখ অভিনীত ‘পাঠান’ও মুক্তি পেতে চলেছে। অতএব বলাই বাহুল্য, ২০২৩’এর শুরু থেকেই দর্শকদের মনের আঙিনায় শুধুই রাজ করবেন কিং খান। পাশাপাশি তিনি রাজ করবেন প্রেক্ষাগৃহের পর্দাতেও, তা নিয়ে কোনো সন্দেহই নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…