এপার বাংলা ও ওপার বাংলার অন্যতম জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রী জয়া আহসান। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ২০১৭’এ ‘বিসর্জন’ ছবিতে আবির চট্টোপাধ্যায় ও কৌশিক গাঙ্গুলীর সাথে অভিনয় করতে দেখা গিয়েছিল ওপার বাংলার এই অভিনেত্রীকে। এই ছবিতে তার অভিনয় নিঃসন্দেহে নজর কেড়েছিল সমগ্র দর্শকমহলের। পাশাপাশি একজন ভালো অভিনেত্রী হিসেবে এপার বাংলার দর্শকদের মনেও একটা বড় জায়গা করে নিয়েছিলেন বিসর্জনের হাত ধরেই। তবে এই মুহূর্তে একেবারে ছকভাঙা লুকে জয়া আহসান। রইল ঝলক।
বর্তমান সময়ে দাঁড়িয়ে ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার অভিনয় দুনিয়াতেও নিজের আধিপত্য বিস্তার করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি নিজের রূপে মোহিত করেছেন এপার বাংলার দর্শকদের একাংশকেও। বলাই বাহুল্য, এপার বাংলা ও ওপার বাংলা মিলিয়ে অভিনেত্রীর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। তবে আপাতত জয়া আহসান একেবারে ছকভাঙা লুকে মন কেড়ে নিয়েছেন ভক্তদের। তার মোহময়ী দৃষ্টি রাতের ঘুম কেড়েছে অধিকাংশের।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে মোহময়ী রূপে দেখা মিলেছে জয়া আহসানের। কালো অফ-শোল্ডার ক্রপ টপে উন্মুক্ত ছিল অভিনেত্রীর বক্ষ বিভাজিকা। সাজ পূরণে সিল্কের কাপড় বেঁধেছিলেন কোমরে। নুড মেকাপে শো-অফ করেছেন নিজের টোনড বডিও। কানে পরেছিলেন মানানসই দুলও। হাতে ছিল একাধিক আংটি। তার দৃষ্টিতে আবেদনের ছাপ ছিল স্পষ্ট। সম্প্রতি অভিনেত্রীর এই বোল্ড লুক আবারো মিডিয়ার পাতায় চর্চায় নিয়ে এসেছে তাকে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তার এই রূপেরই একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে, যা অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন নিজেই। নিজের কোন এক বোল্ড ফটোশুটের খাতিরেই এই সাজে সেজে উঠেছিলেন তিনি, তা অবশ্য তার ইনস্টা অ্যাকাউন্টে নজর রাখলেই স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…