বিনোদন

যেই থালায় খাচ্ছেন সেই থালায় ছিদ্র করছেন? কঙ্গনাকে একযোগে কটাক্ষ জয়া বচ্চন ও সঞ্জয় রাউতের

সমাজবাদী পার্টির পক্ষ থেকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়েছিলো জয়া বচ্চনকেই। তাই অভিনেত্রীর পাশাপাশি তাঁর একটি সামাজিক দায়িত্বও আছে। এর জেরেই আনলক ৪ পর্বে রাজ্য সভার অধিবেশনে বলিউডের হয়ে গর্জে উঠলেন। সাংসদ রবি কিষাণ ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিপক্ষে সরব হলেন। এদিন জয়া বচ্চন বলেন, বলিউডকে প্রতিনিয়ত বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে মাদক যোগের অভিযোগ নিয়ে। এমনকি, ইন্ডাস্ট্রির কয়েক জনের জন্য গোটা বলিউডকে কোনওভাবেই দোষারোপ করা যায় না।

জয়া বচ্চনের কোথায়, বলিউডের সবাই মাদকাসক্ত নন। কিছু মানুষের জন্য গোটা বলিউডকে বদনাম করা একদমই ঠিক নয়, এতে বলিউডের ইমেজ খারাপ হচ্ছে। কঙ্গনার পাশাপাশি বিজেপি সাংসদ রবি কিষেণ-এর উপর সুর চড়িয়ে বলেন, “রবি ফিল্ম ইন্ডাস্ট্রির হয়েও যে থালায় খাচ্ছেন, সেখানেই ছিদ্র করছেন।” এদিন জয়া বচ্চনের পাশাপাশি সুর চড়িয়েছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। কঙ্গনার কথার সমালোচনা করেই বিজেপি কে দুষলেন সঞ্জয় রাউত। তাঁর মতে, ‘বলিউডের পাশাপাশি অন্য জায়গাতেও মাদকচক্র চলে। যদি তেমনই হয়, তাহলে শিগগিরই মাদক চক্রের রমরমা বন্ধ করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।’ এখানেই থামেননি শিবসেনার মুখপাত্র। এদিন তিনি সমাজবাদী পার্টির সঙ্গে এক সুরেই জানান,’ফিল্ম ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে প্রায় ৫ লক্ষ মানুষের রুজিরুটি। বলিউডকে আক্রমণ করা মানে নিজেদের শিল্প, সংস্কৃতির অপমান করা।’

অবশ্য, কঙ্গনাও ছেড়ে দেবার পাত্রী নন। জয়া বচ্চনের কথার যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা বলেন, “জয়াজির মেয়ে শ্বেতাকে যদি মারধর করে শ্লীলতাহানি করা হত কিশোর বয়সে, কিংবা অভিষেক ক্রমাগত আক্রমণ করা হত, তাহলেও কি তিনি একইভাবে এই কথাগুলিই বলতেন!”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026