বিনোদন

জয়া বচ্চন তার নাতনির কথা ফাঁস করলেন, বললেন – ‘আরাধ্যার মা নন ঐশ্বরিয়া’

সাম্প্রতিক কালে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর সাথে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে বলিউড। অভিষেকের হাতের আঙুলে দেখা যাচ্ছে না বিয়ের আংটি। কিন্তু ঐশ্বর্য ইতিমধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নাকচ করেছেন। যদিও তাতে এখনও কেউই বিশ্বাস করছেন না। শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সাথে জয়া বচ্চন (Jaya Bachchan)-এর বিবাদের কারণেই বচ্চন পরিবারের অশান্তির রোষ ধূমায়িত হচ্ছে। অভিষেকের সাথে ঐশ্বর্যর বিয়ের পর থেকেই জয়ার সাথে তাঁর পুত্রবধূর সম্পর্কের সমীকরণ ভালো ছিল না বলে শোনা যেত। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কখনও জয়ার কাঁধে মাথা রাখতে দেখা যেত ঐশ্বর্যকে, কখনও বা জয়ার হাত ধরে ইভেন্টে প্রবেশ করতেন তিনি।

সম্প্রতি জয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, আরাধ্যা (Aradhya Bachchan)-কে মনে হয় না ঐশ্বর্যর মেয়ে। সাক্ষাৎকারের এই অংশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই জয়ার সমালোচনা শুরু করেছেন। কারণ তাঁরা পুরো সাক্ষাৎকারটি দেখেননি। প্রকৃতপক্ষে, জয়া বলেছেন, তিনি কখনও ঐশ্বর্যর মতো মা দেখেননি। ঐশ্বর্যর মতো মা হওয়া কারও পক্ষে সম্ভব বলে মনে করেন না জয়া। কারণ ঐশ্বর্যর কেরিয়ারের পিক আওয়ারে জন্ম হয়েছিল আরাধ্যার। কিন্তু মেয়ের জন্য জীবনে অনেক আত্মত্যাগ করেছেন ঐশ্বর্য। কাজের সংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে কমিয়েছেন। মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকেন না ঐশ্বর্য।

জয়ার মতে, আরাধ্যা ঐশ্বর্যর মেয়ে নয়, তাঁর জীবন। আরাধ্যার জন্মের পর ঐশ্বর্যর ওজন যথেষ্ট বেড়ে গিয়েছিল। ফলে তাঁকে সমালোচিত হতে হয়েছিল নেটিজেনদের কাছে। কিন্তু একরত্তি মেয়েকে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন কান ফিল্ম ফেস্টিভ্যালে। মাত্রাতিরিক্ত ওজন হওয়া সত্ত্বেও কানের রেড কার্পেটে সকলের নজর কেড়েছিলেন ঐশ্বর্য। শত ব্যস্ততার মাঝেও আরাধ্যাকে নিজে পড়ান ঐশ্বর্য। তার প্রতিটি চাহিদার খেয়াল রাখেন আরাধ্যার মা।

আরাধ্যার সাথে তার মায়ের সম্পর্কের রসায়ন যথেষ্ট সুন্দর। একাধিক বার পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হওয়ার সময় ‘মাম্মা’ বলে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে তাঁর কাঁধে মাথা রাখে আরাধ্যা। বোঝা যায়, মা তার একমাত্র নিশ্চিন্ত আশ্রয়।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026