বিনোদন

রোম‍্যান্টিক দৃশ্যে অভিনয় করতে ভয় পেতেন ধর্মেন্দ্র, সিক্রেট ফাঁস করলেন জয়া প্রদা

ধর্মেন্দ্র বরাবর বলিউডে ‘উওম্যানাইজার’ হিসাবেই পরিচিত। তাঁর সময়ের এমন কোনো নায়িকা ছিলেন না, যিনি ধর্মেন্দ্রর প্রেমে পড়েননি। কালার্স চ্যানেলের জনপ্রিয় ডান্স শো ‘ডান্স দিওয়ানে’-এর মঞ্চে এসে আশা পারেখ (Asha parekh) বলেছিলেন, ধর্মেন্দ্র লাজুক স্বভাবের হলেও তাঁর নম্র আচরণের কারণে নায়িকারা তাঁর প্রেমে পড়ে যেতেন। কিন্তু ধর্মেন্দ্র নাকি রোম‍্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে রীতিমত নার্ভাস হয়ে যেতেন, একথা জানালেন জয়া প্রদা (Jaya prada)।

সম্প্রতি জয়া প্রদা সোনি টিভির সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে এসেছিলেন বিশেষ অতিথি হয়ে। ‘ইন্ডিয়ান আইডল’-এর সঞ্চালক জয় ভানুশালী (Jay bhanushali) জয়ার সঙ্গে একটি মজার খেলা খেলেন। জয়ার সামনে রাখা ছিল ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন (Amitabh bachchan), জিতেন্দ্র(jitendra), রাজেশ খান্না (Rajesh khanna), শত্রুঘ্ন সিনহা (shatrughna sinha) ও ঋষি কাপুর (Rishi kapoor)-এর ছবি। জয় এই ছয় নায়ককে কেন্দ্র করে জয়াকে কয়েকটি প্রশ্ন করেন। জয়ের প্রশ্ন ছিল, রোম‍্যান্টিক দৃশ্যে অভিনয় করতে কোন নায়কের ঘাম ছুটে যেত। জয়া বলেন, ধর্মেন্দ্র তাঁর বন্ধু। কিন্তু রোম‍্যান্টিক দৃশ্যের রিহার্সাল করার সময় ধর্মেন্দ্র যা করতেন, ক্যামেরার সামনে গিয়ে তা ভুলে যেতেন। এরপর জয় জানতে চেয়েছেন, এই নায়কের মধ্যে কে বেশি কিপটে। জয়া বলেন, ‘খামোশ’। এর অর্থ সবাই সহজেই বুঝে নেন। অর্থাৎ শত্রুঘ্ন সিনহা সবচেয়ে বেশি কিপটে। জয় জিজ্ঞাসা করেন, এঁদের মধ্যে কে ‘জোরু কা গুলাম’! জয়া বলেন, সবাই ‘জোরু কা গুলাম’। সঙ্গে সঙ্গেই ইন্ডিয়ান আইডলের বিচারক হিমেশ রেশমিয়া (Himesh reshmiya) বলেন, তিনিও ‘জোরু কা গুলাম’।

ধর্মেন্দ্রর সঙ্গে প্রায় ষোলোটি ছবিতে অভিনয় করেছেন জয়া। প্রয়াত শ্রীদেবী (sreedevi)-র স্মৃতিচারণ করেন জয়া। অমিতাভের ‘দে দে পেয়ার দে’ গানের হুকস্টেপ করা থেকে জয়া বাদ দেননি এক প্রতিযোগী মাথায় তেল মালিশও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026