ভাইরাল & ভিডিও

VIDEO: ‘সামি সামি’, প্রকৃতির মাঝে হুবহু রাশ্মিকার স্টাইলে দুর্দান্ত নাচ এক সুন্দরীর, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন পরে না।

বর্তমান যুগে যেকোনো মানুষ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে পারেন বহু মানুষের কাছে। কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন। সম্প্রতি এক প্রতিভাবান নৃত্যশিল্পী নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছতে পেরেছেন বহু মানুষের কাছে। আর তারই নাচের একটি ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের একাংশের মাঝে।

গতবছরের শেষের দিকেই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’। সেই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘সামি সামি’। সোশ্যাল মিডিয়ায় এই গান রীতিমতো ট্রেন্ডিং রয়েছে এখনো। আর সেই গানের সাথেই প্রকৃতির মাঝে, খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে জয়ন্তী চক্রবর্তীকে। তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি যথেষ্ট পারদর্শী নৃত্য পরিবেশনায়। ইউটিউবে নিজের চ্যানেল ‘জে সি ওয়ার্ল্ড’ থেকেই নিজের এই নাচের ভিডিওটি ৫ মাস আগে শেয়ার করেছিলেন জয়ন্তী। তিনি প্রায়ই নিজের নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন, তা তার চ্যানেলে চোখ রাখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় ৫ মাস আগে শেয়ার করা হয়েছিল। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৯৮ লাখ ছড়িয়েছে। সাদা, লাল ও সবুজের সংমিশ্রণের একটি সাধারণ লেহেঙ্গা পরে ভিডিওটি বানাতে দেখা গিয়েছে জয়ন্তীকে। তিনি নিজের এই চ্যানেলে সব মিলিয়ে এখনো পর্যন্ত ৫৬’টি নাচের ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, বর্তমানে জয়ন্তী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েটর হিসেবে একজন পরিচিত মুখ।

Devparna Acharya

Recent Posts

প্রতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন! অমৃতসর থেকে জম্মু পৌঁছবেন মাত্র ২ ঘণ্টায়

মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…

May 14, 2026

রেশনে আর মিলবে না আটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া অ্যাকশন নতুন খাদ্যমন্ত্রীর, দিলেন এই বার্তা

রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…

May 14, 2026

মাসে ৩ হাজার টাকা মহিলাদের, দ্বিগুণ হচ্ছে বার্ধক্য-বিধবা ভাতা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। আগামী জুন মাস থেকেই এই প্রকল্পের আওতায় মহিলাদের…

May 14, 2026

VIDEO: সবুজ পাতিয়ালা স্যুটে ঝড় তুললেন মুসকান বেবি, ভাইরাল নাচের ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা

হরিয়ানভি ডান্স ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ Muskan Baby আবারও নিজের দুর্দান্ত নাচের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড়…

May 14, 2026

২৯ বলে ৪৯ রান! আরসিবির বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Rinku Singh আবারও প্রমাণ করলেন কেন তাঁকে আইপিএলের অন্যতম সেরা ফিনিশার বলা হয়। Kolkata Knight…

May 14, 2026

Anjali Arora: সমুদ্র সৈকতে সাহসী লুকে আগুন ঝরালেন অঞ্জলি অরোরা! ভাইরাল হল সেই ছবি

সোশ্যাল মিডিয়া সেনসেশন Anjali Arora আবারও নিজের গ্ল্যামারাস লুক দিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন। সম্প্রতি তিনি…

May 14, 2026